ব‌রিশা‌লে কার্টনে মিলল নবজাত‌কের লাশ

আপডেট: October 19, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক: বরিশাল সিটি করপোরেশনের ড্রেনের ময়লা অপসারণ করতে গিয়ে কার্টনে বাঁধা নবজাতকের লাশ পাওয়া গেছে। মঙ্গলবার (১৯ অক্টোবর) বেলা ১১টার দিকে নগরীর বান্দ রোডের ব্যাপ্টিস্ট মিশন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ফটক-সংলগ্ন ড্রেন থেকে লাশটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে যেকোনো ক্লিনিক থেকে লাশটি ফেলা হয়েছে। আমরা খুঁজে বের করার চেষ্টা করছি কারা নবজাতকের লাশটি ফেলেছে।

তিনি আরও জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়। সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী আব্দুল মালেক রাস্তার ময়লা-আবর্জনা পরিষ্কার করার সময় একটি কার্টন দেখতে পান।

পরে তিনি কার্টনটি খুলে দেখতে পান নবজাতকের লাশ। পরে ওখানে দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশের এটিএসআই মো. কালামকে বিষয়টি জানালে তিনি কোতোয়ালি মডেল থানায় জানান।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network