ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট: October 19, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের সারং বাজারে আব্দুল সামাদ (৩০) নামের এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ অক্টোবর) সকালে শ্বশুরবাড়ির পাশের বাগান থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, আব্দুল সামাদ (৩০) কালাভরপুর গ্রামের মৃত আকলাছ মিয়ার ছেলে। তিনি দ্বিতীয় স্ত্রী সালমা বেগমকে নিয়ে চট্টগ্রামে বসবাস করতেন। সম্প্রতি স্ত্রী বাপের বাড়িতে চলে এসে আব্দুল সামাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

এদিকে, আব্দুল সামাদ সোমবার (১৮ অক্টোবর) চট্টগ্রাম থেকে কাউকে কিছু না জানিয়ে এলাকায় চলে আসেন। তবে এলাকার কারো সঙ্গে দেখা হয়নি তার। মঙ্গলবার ভোরে তার দ্বিতীয় স্ত্রীর ঘরের পাশের একটি গাছে ফাঁস লাগানো অবস্থায় তার লাশ দেখতে পায় স্থানীয়রা।

তদন্তকারী কর্মকর্তা এসআই শাহিনুর রহমান বলেন, আব্দুল সামাদের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের রির্পোট আসার পর মৃত্যুর কারণ বলা যাবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network