ঢাকা থেকে ছেড়ে আসা লঞ্চের কেবিনে অজ্ঞাত তরুণীর লাশ

আপডেট: October 23, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

ফাইল ছবি

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীতে এমভি সম্রাট নামে একটি লঞ্চ থেকে অজ্ঞাত এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৩ অক্টোবর) সকাল ১০টার দিকে ওই লঞ্চের স্টাফ সোহেল বাবুর্চির কেবিন থেকে লাশটি উদ্ধার করা হয়। এ সময় কেবিনটি বাইরে থেকে তালাবদ্ধ অবস্থায় ছিল।

ওই লঞ্চের সুপারভাইজার ফরিদ আহমেদ জানান, শুক্রবার বিকালে লঞ্চটি যাত্রী নিয়ে ঢাকা থেকে ছেড়ে আসে। এর আগে ওই তরুণী আর এক যুবক স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে লঞ্চের বাবুর্চি সোহেলের কাছে থেকে তার কেবিনটি ভাড়া নেয়। সকালে লঞ্চটি পটুয়াখালী ঘাটে পৌঁছালে লঞ্চের সব যাত্রী নেমে যান। কিন্তু ওই কেবিনটি তালবদ্ধ অবস্থায় দেখতে পেয়ে আমরা পুলিশকে খবর দিই। পরে পুলিশ এসে তালা ভেঙে লাশ উদ্ধার করে।পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, এ ঘটনায় লঞ্চের স্টাফদের জিজ্ঞাসাবাদ চলছে। লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network