শিরোনাম
রাজাপুরে বিদ্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি বরিশালে গণপ্রকৌশলী দিবস ও আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সুন্দরবনে ২৮ কেজি হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ বাকেরগঞ্জে কে এই জান্নাতুল ফেরদৌস গোলাপ? গনসংযোগ ও উঠান বৈঠক ঘিরে নির্বাচনী তৎপরতা বর্ণাঢ্য আয়োজনে বাকেরগঞ্জে জাতীয় দৈনিক ভোরের চেতনা প্রত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আমতলীতে এলজিইডি কার্যালয়ে আগুন, কেরোসিনের খালি বোতল উদ্ধার ক্রিকেট টুর্নামেন্টে ব্যাট হাতে মাঠে ইউএনও, ফিরলেন শৈশবের স্মৃতিতে বরিশালে নার্সিং ইনস্টিটিউটের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ নলছিটিতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ৫

আপডেট: November 10, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: ময়মনসিংহের ত্রিশালে বালুভর্তি ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে আহত তিনজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় নিহত বেড়ে পাঁচজনে দাঁড়াল।

নিহতরা হলেন- ত্রিশালের বাবুপুর এলাকার হাজি মো. কালিমুদ্দিন (৮৫) ও একই উপজেলার বীর রামপুর ভাটিপাড়া এলাকার অটোচালক আব্দুস সাত্তার (৪০), বাঘাদাড়িয়া এলাকার মিনা আক্তার (৪৫), চকরামপুর এলাকার সোহরাব উদ্দিন ও বাগান এলাকার সালাম নবী (৩৫)।

বুধবার (১০ নভেম্বর) দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মিনা, সোহরাব উদ্দিন ও সালাম নবী মারা যান। এর আগে সকাল পৌনে ৯টার দিকে ত্রিশাল-বালিপাড়া সড়কে উপজেলার রামপুর এলাকায় দুর্ঘটনায় কালিমুদ্দিন ও অটোচালক সাত্তারের মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন জানান, ত্রিশাল থেকে অটোরিকশাটি যাত্রী নিয়ে বালিপাড়া যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা বালুভর্তি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হয় এবং চারজন আহত হন।
পরে আহতদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network