রাজবাড়ীতে ইউনিয়ন আ.লীগ সভাপতিকে গুলি করে হত্যা

আপডেট: November 12, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: রাজবাড়ীর বানিবহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বানিবহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ মিয়াকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আসন্ন চতুর্থ ধাপের ২৩ ডিসেম্বর বানিবহ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান মনোনয়নপ্রত্যাশী ছিলেন তিনি।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে বানিবহ ইউনিয়নের নিজ বাড়ির তিন রাস্তার মোড়ে তাকে গুলি করে দুর্বৃত্তরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতলে নিয়ে যায়।

হাসপাতালে তার অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

বানিবহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলাম মোস্তফা বাচ্চু বলেন, ‘লতিফরে গুলি করে মেরে ফেলা হয়েছে। সে নির্বাচনের কাছে ব্যস্ত ছিল। নির্বাচনের কাজ শেষ করে সে বাড়িতে আসছিল। পরে কারা যেন তাকে গুলি করে হত্যা করেছে। আমি তার বাড়িতে আছি। তার লাশ ফরিদপুর মেডিকেল কলেজে রয়েছে।’

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহউদ্দীন বলেন, আমাদের পুলিশ ফোর্স ঘটনাস্থলে যাচ্ছেন। তাকে কী কারণে হত্যা করা হয়েছে সেটা উদঘাটনের চেষ্টা করা হচ্ছে। তবে আমরা প্রাথমিকভাবে নির্বাচন ও ব্যবসা-বাণিজ্যবিষয়ক দ্বন্দ্বকে গুরুত্ব দিয়ে এগোচ্ছি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network