শিরোনাম
রাজাপুরে বিদ্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি বরিশালে গণপ্রকৌশলী দিবস ও আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সুন্দরবনে ২৮ কেজি হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ বাকেরগঞ্জে কে এই জান্নাতুল ফেরদৌস গোলাপ? গনসংযোগ ও উঠান বৈঠক ঘিরে নির্বাচনী তৎপরতা বর্ণাঢ্য আয়োজনে বাকেরগঞ্জে জাতীয় দৈনিক ভোরের চেতনা প্রত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আমতলীতে এলজিইডি কার্যালয়ে আগুন, কেরোসিনের খালি বোতল উদ্ধার ক্রিকেট টুর্নামেন্টে ব্যাট হাতে মাঠে ইউএনও, ফিরলেন শৈশবের স্মৃতিতে বরিশালে নার্সিং ইনস্টিটিউটের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ নলছিটিতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

খালে মাছ ধরতে গিয়ে মিলল ৬৬ লাখ জাল টাকা

আপডেট: November 18, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: লালমনিরহাটে পরিত্যক্ত অবস্থায় খাল থেকে ৬৬ বান্ডিল ‘জাল টাকা’র নোট উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৭ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১০ টায় শহরের জেলখানা রোডের খোর্দ্দসাপটানা এলাকার একটি সেতুর নিচ থেকে টাকা উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, এক ব্যক্তি মাছ ধরতে গিয়ে কিছু ছেঁড়া টাকা দেখতে পায়। এরপর পুলিশকে খবর দেয়। তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে এসে সেতুর নিচ থেকে এক হাজার টাকা নোটের ৬৬ বান্ডিল উদ্ধার করে। প্রত্যেক বান্ডিলে একশতটি নোট ছিলো। টাকাগুলোর পিছনে লেখা ছিলো সাথী সংঘ, লাকী কুপন, ভাগ্য পরিবর্তন। ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত সবগুলো টাকার নোট জাল।

ওই এলাকার নিশি রায় (৪৫) জানান, আমি উদ্ধারকৃত ভেজা টাকাগুলো নেড়ে দেখেছি। সবগুলোই জাল টাকার নোট।লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ শাহা আলম জানান, আমরা এক হাজার টাকা নোটের ৬৬ বান্ডিল টাকা উদ্ধার করেছি। ধারণা করা হচ্ছে সবগুলোই জাল টাকার নোট।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network