ভূমিকম্পে কাঁপলো দেশ

আপডেট: November 26, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

প্রতীকী ছবি

অনলাইন ডেস্ক:: রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (২৬ নভেম্বর) ভোর ৫টা ৪৬ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।

ভূমিকম্পের মাত্রা ও উৎপত্তিস্থল সম্পর্কে মার্কিন সংস্থা ইউএসজিএস-এর ওয়েবসাইটে বলা হচ্ছে, বাংলাদেশ সময় ভোর ৫টা ৪৫ মিনিট ৪১ সেকেন্ডে ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পটি সৃষ্টি হয়। এর উৎপত্তিস্থল মিয়ানমারের হাখা থেকে ২০ কিলোমিটার উত্তর-পশ্চিমে। ভূপৃষ্ঠের ৪২ কিলোমিটার গভীরে এ কম্পনের সৃষ্টি হয়।এখন পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম, নোয়াখালী, সিলেট, খুলনা, বাহ্মণবাড়ীয়া, বাগেরহাট, রংপুর ও কুড়িগ্রামে এই কম্পন অনুভূত হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network