শিরোনাম
চুয়াডাঙ্গায় দাঁড়িয়ে থাকা ট্রেনের চালককে কুপিয়ে মোবাইল ফোন ও টাকা ছিনতাই সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেফতার বাকেরগঞ্জে গভীর রাতে মশাল মিছিল, গাড়ি ভাঙচুরের অভিযোগ নিষিদ্ধ আওয়ামীলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে রাজাপুরে বিদ্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি বরিশালে গণপ্রকৌশলী দিবস ও আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সুন্দরবনে ২৮ কেজি হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ বাকেরগঞ্জে কে এই জান্নাতুল ফেরদৌস গোলাপ? গনসংযোগ ও উঠান বৈঠক ঘিরে নির্বাচনী তৎপরতা বর্ণাঢ্য আয়োজনে বাকেরগঞ্জে জাতীয় দৈনিক ভোরের চেতনা প্রত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আমতলীতে এলজিইডি কার্যালয়ে আগুন, কেরোসিনের খালি বোতল উদ্ধার

রাজশাহীতে মোবাইল কেড়ে নেয়ার জেরে কলেজ ছাত্রের আত্মহত্যা

আপডেট: November 26, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: রাজশাহীতে মোবাইল কেড়ে নেয়ার জের ধরে চিরকুটে চারজনের নাম লিখে মারুফ হোসেন আকাশ (২২) নামে এক কলেজছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। যে চারজনের নাম চিরকুটে লেখা হয়েছে তাঁদের মৃত্যুর জন্য দায়ী করেছেন। তিনি রাজশাহীর কাটাখালী থানার কুখন্ডি এলাকার আবু তালুকদারের ছেলে।

পুঠিয়ার বানেশ্বর কলেজে সমাজকর্ম বিভাগে দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন মারুফ।

চিরকুটে রবিন, হৃদয়, সজল ও জুয়েল নামে চারজনের নাম লিখেছেন। এঁদের নামের নিচে লিখেছেন- (আমার মৃত্যুর জন্য দায়ী)। আরও লিখেছেন, ‘মা আমাকে মাফ করে দিস। মুন্নি আমি তোকে অনেক ভালবাসি। ভালো থাকিস তুই সুখে থাকিস।’ কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান এই চিরকুট পাওয়ার কথা স্বীকার করেছেন।
পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার রাতে চার যুবক মারুফের মোবাইল ফোন কেড়ে নেয়। শুক্রবার সকালে মোবাইল ফেরত চাইতে গেলে তাঁকে মারধরও করা হয়েছে। দুপুরে বাড়ি ফিরে মারুফ তাঁর ঘরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। ওসি জানান, তাঁরা বিষয়টি তদন্ত করবেন। আপাতত থানায় একটি অপমৃত্যুর মামলা হবে। মারুফের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network