শিরোনাম
চুয়াডাঙ্গায় দাঁড়িয়ে থাকা ট্রেনের চালককে কুপিয়ে মোবাইল ফোন ও টাকা ছিনতাই সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেফতার বাকেরগঞ্জে গভীর রাতে মশাল মিছিল, গাড়ি ভাঙচুরের অভিযোগ নিষিদ্ধ আওয়ামীলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে রাজাপুরে বিদ্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি বরিশালে গণপ্রকৌশলী দিবস ও আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সুন্দরবনে ২৮ কেজি হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ বাকেরগঞ্জে কে এই জান্নাতুল ফেরদৌস গোলাপ? গনসংযোগ ও উঠান বৈঠক ঘিরে নির্বাচনী তৎপরতা বর্ণাঢ্য আয়োজনে বাকেরগঞ্জে জাতীয় দৈনিক ভোরের চেতনা প্রত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আমতলীতে এলজিইডি কার্যালয়ে আগুন, কেরোসিনের খালি বোতল উদ্ধার

লাইসেন্স না পেয়ে পুলিশের মোটরসাইকেল সার্জেন্টের কাছে দিল শিক্ষার্থীরা

আপডেট: November 27, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: লাইসেন্স দেখতে চেয়ে না পাওয়ায় পুলিশের মোটর সাইকেল আটকিয়েছে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। শনিবার (২৭ নভেম্বর) দুপুরে রাজধানীর ধানমন্ডি সড়কে শিক্ষার্থীদের অবস্থানকালে এ ঘটনা ঘটে।

ধানমন্ডির বিভিন্ন সিগন্যালে প্রাইভেট কার, বাস এবং মোটরসাইকেল চালকের লাইসেন্স পরীক্ষা করছে শিক্ষার্থীরা। এ সময় ধানমন্ডি জোনের ট্রাফিক কনস্টেবল মো. শফিকুল ইসলামের মোটরসাইকেল থামিয়ে লাইসেন্স দেখতে চায়। সে সময় শিক্ষার্থীরা তার কাছে লাইসেন্স পাননি। যদিও শফিকুল ইসলাম দাবি করছে, ছাত্ররা তার কাছ থেকে লাইসেন্সসহ মোটরসাইকেলের সব কাগজ নিয়ে গেছে।

পরে সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে তেজগাঁওয়ের এডিসি রুবাইয়াত জামান আসেন। তিনি ছাত্রদের বলেন, তার লাইসেন্স আছে কিনা তা পরীক্ষা করে দেখা হবে। যদি তার লাইসেন্স না থাকে তাহলে আইনি ব্যাবস্থা নেওয়া হবে।

পরবর্তীতে শিক্ষার্থীরা দায়িত্বরত সার্জেন্টের কাছে পুলিশের মোটরসাইকেলটি হস্তান্তর করে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network