২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

শিরোনাম
চুয়াডাঙ্গায় শিশু ধর্ষণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড মঠবাড়িয়ায় সড়ক ভাঙনে ৫ গ্রাম বিচ্ছিন্ন, চরম দুর্ভোগে পথচারী ও শিক্ষার্থীরা ববিতে সন্ত্রাসী হামলায় সাংবাদিকসহ ১৫ শিক্ষার্থী আহত বিশ্বকাপ ফাইনালে গুরু-শিষ্যের লড়াই: দুঃখিত স্যার, আজ আপনাকে হারাতেই চাই পানছড়িতে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রি: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ব্যবসায়ীকে জরিমানা সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় শিক্ষিকার মৃত্যুতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান বিভাগীয় সমাবেশে বরিশাল জেলা জামায়াতের সরব ও সুশৃঙ্খল উপস্থিতি বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটি গঠিত: সহ-সাংগঠনিক সম্পাদক হলেন – স্বপন খান জীবননগরে মাদকবিরোধী সমাবেশে ১৬ মাদক ব্যবসায়ীর স্বেচ্ছায় আত্মসমর্পণ

বলাৎকারের চেষ্টা, মাদ্রাসা শিক্ষকের বিশেষ অঙ্গ কেটে দিল ছাত্র

আপডেট: ডিসেম্বর ৩, ২০২১

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: শিক্ষক তাকে বলাৎকারের চেষ্টা করেছিল। আর সেই অভিযোগে শিক্ষকের বিশেষ অঙ্গ কেটে দিয়েছে তারই একজন শিক্ষার্থী। ময়মনসিংহের নান্দাইলে মো. আতাবুর রহমান (২৮) নামে এক মাদ্রাসা শিক্ষকের সঙ্গে বুধবার (১ ডিসেম্বর) রাতে উপজেলার খারুয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। আহত আতাবুর রহমান ওই ইউনিয়নের বাসিন্দা।

এদিকে, এ ঘটনায় ১৭ বছর বয়সী ওই শিক্ষার্থীকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। আহত শিক্ষক বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) রাত ১০টার দিকে নান্দাইল থানায় এ ঘটনায় তাকে আসামি করে মামলা করেছেন আহত শিক্ষকের বাবা। বিষয়টি নিশ্চিত করেছেন নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আকন্দ।

পুলিশ হেফাজতে থাকা ওই শিক্ষার্থীর দাবি, শিক্ষক আতাবুর রহমান বুধবার (১ ডিসেম্বর) রাতে খাবারের দাওয়াত দিয়ে বাড়িতে নিয়ে যেতে চান ছাত্রকে। পথিমধ্যে তিনি ছাত্রকে কাছে টেনে নিয়ে শরীরের বিভিন্ন অংশে হাত বোলাতে থাকেন। এক পর্যায়ে বলাৎকারের চেষ্টা হলে ছাত্র পকেটে থাকা নেইল কাটার দিয়ে শিক্ষকের পুরুষাঙ্গে আঘাত করেন। এরপর পালাতে গেলে লোকজন ছাত্রকে ধরে পুলিশে সোপর্দ করে।

নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আকন্দ বলেন, মামলার পর ওই মাদরাসা শিক্ষার্থীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে আদালতে পাঠানো হবে। আহত শিক্ষক বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network