শিরোনাম
চুয়াডাঙ্গায় দাঁড়িয়ে থাকা ট্রেনের চালককে কুপিয়ে মোবাইল ফোন ও টাকা ছিনতাই সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেফতার বাকেরগঞ্জে গভীর রাতে মশাল মিছিল, গাড়ি ভাঙচুরের অভিযোগ নিষিদ্ধ আওয়ামীলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে রাজাপুরে বিদ্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি বরিশালে গণপ্রকৌশলী দিবস ও আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সুন্দরবনে ২৮ কেজি হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ বাকেরগঞ্জে কে এই জান্নাতুল ফেরদৌস গোলাপ? গনসংযোগ ও উঠান বৈঠক ঘিরে নির্বাচনী তৎপরতা বর্ণাঢ্য আয়োজনে বাকেরগঞ্জে জাতীয় দৈনিক ভোরের চেতনা প্রত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আমতলীতে এলজিইডি কার্যালয়ে আগুন, কেরোসিনের খালি বোতল উদ্ধার

মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে তিন বন্ধুর বাসচাপায় মৃত্যু

আপডেট: December 3, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: চাঁদপুরের হাজীগঞ্জের বলাখাল এলাকায় বাসের ধাক্কায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত হওয়ার খবর পাওয়া গেছে।শুক্রবার (৩ ডিসেম্বর) দুপুর ১টার দিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে।নিহতরা হলেন, কুমিল্লার চান্দিনা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বেলাশ্বর এলাকার সুজন হোসেন, সোহাগ হোসেন, মনির হোসেন।

জানা গেছে, শুক্রবার (৩ ডিসেম্বর) তারা৬ জন ২টি মোটরসাইকেলে চান্দিনা থেকে চাঁদপুরে ঘুরতে যাচ্ছিলেন। চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে কুমিল্লাগামী বোগদাদ পরিবহনের বাস একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই দু’জন মারা যান। আরেকজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বলেন, স্থানীয়দের সহায়তায় চালক আব্দুর রাজ্জাককে আটক করে বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। নিহতদের মরদেহ থানায় রাখা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network