নতুন নামে এলো পরিবার কল্যাণ পরিদর্শিকা প্রশিক্ষণ ইনস্টিটিউট

আপডেট: March 17, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট ডেস্ক: পরিবার কল্যাণ পরিদর্শিকা প্রশিক্ষণ ইনস্টিটিউটের (এফডব্লিউভিটিআই) নাম পরিবর্তন করে ‘পরিবার কল্যাণ প্রশিক্ষন প্রতিষ্ঠান’ ঢাকা বা ‘family welfare Training Institute (FWTI), Dhaka’ করা হয়েছে।
আজ বুধবার (১৬ মার্চ) স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পারসোনেল-২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মোহসীন উদ্দিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।
এতে বলা হয়, ‘জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১৯.১২.২০২১ খ্রি. তারিখের স্বারক নম্বর: ০৫.০০.০০০০.১৫৯.৩১.০৫৪.২১-৩৩২ এবং অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়ের ২৮.০২.২০২২ খ্রি তারিখের স্বারক নং- ০৭.১৫৬.০১৫.৪৫.০২.০৯.২০০১-২৪৭ এর পরিপ্রেক্ষিতে পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন ‘পরিবার কল্যাণ পরিদর্শিকা প্রশিক্ষণ ইনস্টিটিউট’(এফডব্লিউভিটিআই),আজিপুর, ঢাকার নাম পরিবর্তনপূর্বক ‘পরিবার কল্যাণ প্রশিক্ষন প্রতিষ্ঠান (এফডব্লিউটিআই),’ ঢাকা বা ‘family welfare Training Institute (FWTI), Dhaka’ হিসেবে নামকরণ করা হলো।’
আদেশের অনুলিপি সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের (স্বাস্থ্য সেবা বিভাগ) সিনিয়র সচিব, সিনিয়র সচিব (অর্থবিভাগ), মহাপরিচালক, বিভাগীয় পরিচালক (পরিবার পরিকল্পনা), মন্ত্রীর একান্ত সচিবসহ সংশ্লিষ্ট সকলকে প্রেরণ করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network