তিন কোটি টাকার ইয়াবাসহ আটক

আপডেট: April 16, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার চুনারটাল এলাকায় অভিযান চালিয়ে তিন কোটি টাকার ইয়াবাসহ এক রোহিঙ্গা মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব। শুক্রবার সকালে তাকে আটক করা হয়।

শনিবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নূরুল আবছার। আটক নূর হোসেন কক্সবাজারের টেকনাফ উপজেলার মুছুনী ক্যাম্পের মোহাম্মদ ইসলামের ছেলে।

সিনিয়র সহকারী পরিচালক নূরুল আবছার বলেন, চান্দগাঁও থানার চুনারটাল এলাকায় একটি ভবনে মাদক মজুদ রেখে বেচাকেনা চলছে- এমন সংবাদে সেখানে অভিযান চালিয়ে নূর হোসেনকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্যমতে একটি কক্ষে প্লাস্টিকের বস্তার ভেতর কস্টেপ দিয়ে মোড়ানো ৯৭ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। যার বাজারমূল্য আনুমানিক তিন কোটি টাকা।

র‍্যাবের এ কর্মকর্তা আরো বলেন, নূর হোসেন একজন রোহিঙ্গা নাগরিক। টেকনাফের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প থেকে পালিয়ে চট্টগ্রাম চলে আসেন তিনি। এরপর ভুয়া জন্ম সনদ তৈরি করে নিজেকে বাংলাদেশি নাগরিক পরিচয় দিয়ে চান্দগাঁও এলাকায় বাসা ভাড়ায় নেন। সেখানে তিনি একজন ধার্মিক মুসলমান বেশে একটি জুতার কারখানায় কাজ করলেও তার আয়ের প্রধান উৎস ছিল মাদক ব্যবসা।তিনি দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে পরবর্তীতে সেগুলো চট্টগ্রামের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছেন। পরবর্তী আইনি ব্যবস্থা নিতে তাকে চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network