আপডেট: March 8, 2023
আপডেট:
গৌরনদী প্রতিনিধি।। গৌরনদী উপজেলার কটকস্হল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ট্যালেন্টপুল বৃত্তি পাওয়ায়,, আকন পরিবার ঐক্য পরিষদের পক্ষ থেকে গতকাল রোজ মঙ্গলবার মোশারফ আকনের মেয়ে আনিশা ইবনাথ (শারা )কে । নিজ বাড়িতে ফুলের সংবর্ধনা দেয়া হয়েছে। আকন পরিবার ঐক্য পরিষদের সভাপতি বলেন, আমরা চাই আমাদের প্রতিটি ঘরে ঘরে এই রকম আলোর প্রদীপ জ্বলে উঠক। শিক্ষা এই জাতির মেরুদণ্ড। আসুন আমরা প্রতিটা কমল মতি বাচ্চাদের পড়াশোনা উৎসাহিত করি, ওরাই এক দিন আমাদের দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আমি ধন্যবাদ জানাই আকন পরিবারের সকল সদস্যদের। আনিশা ইবনাথ শারা’র জন্য অনেক দোয়া ও ভালোবাসা রইল।

