শিরোনাম
বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী মৃত্যুর আগে যা লিখেছিলেন সাংবাদিক পুলক চ্যাটার্জি চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি নূরুল ইসলাম নয়ন সাংবাদিক চাষী রমজানের রোগমুক্তি কামনায় জীবননগর প্রেসক্লাবে দোয়া মাহফিল কলসকাঠী বি.এম. একাডেমির শিক্ষার মান উন্নয়নে ছাত্র ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বরিশালকে সবুজ বেষ্টনীতে আচ্ছাদিত করা হবে: কমিশনার খলিল আহমেদ বাকেরগঞ্জের ঐতিহ্যবাহী রতনা আমিন মহিলা কলেজের গভর্নিং বডির সভাপতি শাহিন তালুকদার বরিশালে পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার গাজীপুরে মাদক সেবনের পর নিজ বাড়িতেই আগুন, মায়ের অভিযোগে ছেলের কারাদণ্ড

মৃত্যুর আগে যা লিখেছিলেন সাংবাদিক পুলক চ্যাটার্জি

আপডেট: September 12, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ ডেস্ক :: বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সন্ধ্যায় নগরীর প্যারারা রোডে সমকাল কার্যালয় থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
৫৭ বছর বয়সী পুলক চ্যাটার্জি ২০২৩ সাল পর্যন্ত সমকালের ব্যুরোপ্রধান ছিলেন। তিনি স্ত্রী ও এক মেয়ে রেখে গেছেন।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, পুলক চ্যাটার্জি তার স্ত্রী প্রিয়াংকা, মেয়ে প্রকৃতি, ছোট ভাই দীপক চ্যাটার্জি ও তার স্ত্রী ইতি, বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন এবং দীর্ঘদিনের সহকর্মী সমকালের বরিশাল ব্যুরোর দায়িত্বপ্রাপ্ত সুমন চৌধুরীর উদ্দেশে পৃথক নোট লিখে গেছেন। আরেকটি নোট ছিল প্রশাসনের উদ্দেশে।

প্রশাসনের উদ্দেশে লেখা নোটে পুলক চ্যাটার্জি তার মৃত্যুর জন্য কাউকে দায়ী না করার অনুরোধ করেন। শারীরিক অসুস্থতা ও দীর্ঘদিনের চিকিৎসার কথা উল্লেখ করে তিনি লেখেন, ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আমি শরীরের রোগ-যন্ত্রণা সহ্য করতে পারছিলাম না। সুস্থ থাকার জন্য অনেক চেষ্টা করেছি। ভারতের ভেলোর পর্যন্ত ডাক্তার দেখিয়েছি। কিন্তু সুস্থ হতে পারিনি। অসুস্থতা আমাকে সামাজিকভাবে পিছিয়ে দিচ্ছিল। শরীরের যন্ত্রণার সময়ে কোথাও যেতে পারতাম না। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। প্রশাসনের কাছে অনুরোধ, কোনও প্রকার হয়রানি না করে আমার লাশ আমার পরিবারের কাছে হস্তান্তর করা হোক।’
স্ত্রী প্রিয়াংকা ও মেয়ে প্রকৃতির উদ্দেশে পুলক লিখেছেন, ‘আমাকে ক্ষমা করে দিও। পৃথিবীতে কারও জন্য কিছু থেমে থাকে না। প্রকৃতি, তুমি পড়াশোনা ও গান শেখা চালিয়ে যেও। প্রিয়াংকা, আমার অনুপস্থিতি তোমার জীবনে পূরণ হওয়ার নয়। তারপরও কারও জন্য কিছু থেমে থাকে না। তোমার দীপক (চান) ভাইয়ের সঙ্গে থেকো। দীপক তোমাকে আগলে রাখবে।’

বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেনকে পুলক চ্যাটার্জি লিখেছেন, ‘বিদায়। তোমার সঙ্গে আমার অনেক স্মৃতি। আমার মরদেহ হয়রানি ছাড়া পরিবারের কাছে দেওয়ার চেষ্টা করো। যেহেতু স্বেচ্ছায় আত্মহনন করলাম, তাই ময়নাতদন্ত করার প্রয়োজন নেই। পারলে তোমার বউদি ও প্রকৃতির মাঝে মাঝে খোঁজ নিও।’

ভাই দীপক ও তার স্ত্রী ইতির উদ্দেশে পুলক লিখেছেন, ‘বিদায়। প্রিয়াংকা ও প্রকৃতিকে আগলে রাখিস। তোর ওপর অনেক বড় বোঝা চাপিয়ে দিলাম। আমাকে ক্ষমা করে দিস। মুক্তিযুদ্ধের ভাতা ও আমার ব্যাংক হিসাবের বিষয়ে দেবাশীষের সঙ্গে আলাপ করে পদক্ষেপ নিস। প্রিয়াংকা ও প্রকৃতিকে তোর কাছে রাখিস।’

পুলক তার দীর্ঘদিনের সহকর্মী দৈনিক সমকালের বরিশাল ব্যুরোর দায়িত্বপ্রাপ্ত সুমন চৌধুরীর উদ্দেশে লিখেছেন, ‘সুমন, বিদায়। তোমাকে বিব্রতকর অবস্থায় ফেলার জন্য দুঃখিত। একসঙ্গে প্রায় দেড় যুগ কাজ করেছি। কখনো কোনো কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করে দিও। যদি পারো, সমকালে আমার পাওনা টাকা আদায় করে তোমার বউদির হাতে দিও।’খবর পেয়ে কোতোয়ালি মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা খুলে মরদেহ উদ্ধার করে। ওসি আল মামুন উল ইসলাম জানান, ঘটনাটি তদন্ত করে বিস্তারিত বলা যাবে।

দুটি চিরকুট তিনি স্ত্রী ও মেয়েকে উদ্দেশ করে লিখেছেন। তাতে তাদের কাছে ক্ষমা চেয়েছেন এবং কিছু পারিবারিক নির্দেশনা দিয়েছেন। একটি চিরকুটে তিনি সুমন চৌধুরীকে লিখেছেন, তোমাকে বিব্রতকর অবস্থায় ফেলার জন্য দুঃখিত। … কখনও কষ্ট দিয়ে থাকলে ক্ষমা করে দিও। যদি পার সমকালে আমার পাওনা টাকা নিয়ে তোমার বৌদিকে পৌঁছে দিও।

সমকালের মানবসম্পদ বিভাগ জানায়, পুলক চ্যাটার্জির পাওনার হিসাব চূড়ান্ত করার ক্ষেত্রে সমকালের বিজ্ঞাপন ও আইটি বিভাগের অনাপত্তি নিয়ে তাঁর সঙ্গে লম্বা সময় আলোচনা চলে। গত মাসে দুই বিভাগ অনাপত্তিপত্র হিসাব বিভাগে জমা দেয় এবং তারা হিসাবটি চূড়ান্ত করছিল।
সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যুতে সমকাল পরিবার গভীর শোক প্রকাশ করেছে এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। পুলক চ্যাটার্জির মৃত্যুতে বরিশালের সাংবাদিকরা গভীর শোক প্রকাশ করেছেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network