দর্শনায় অনলাইন জুয়ার দুই এজেন্ট আটক

আপডেট: September 13, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

আমিনুর রহমান নয়ন: চুয়াডাঙ্গার দর্শনায় অভিযান চালিয়ে অনলাইন জুয়ার দুই এজেন্টকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে পৌরশহরের ঈশ্বরচন্দ্রপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের হেফাজত হতে উদ্ধারপূর্বক জব্দ করা হয় সাদা রঙের একটি পুরাতন প্রাইভেটকার ও জুয়া খেলায় ব্যবহৃত চারটি স্মার্টফোন।

আটক দুজন হলেন- দামুড়হুদা থানার বিষ্ণুপুর গ্রামের জহির উদ্দিনের ছেলে রকিবুল হোসেন (২৬) এবং চুয়াডাঙ্গা সদর থানার খেজুরতলা গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে রিয়াদ সোহান (৩২)।

পুলিশ জানায়, দর্শনা থানার জিডি নং-৫৪৪, ১২/০৯/২০২৬ খ্রি. মূলে থানার এসআই খুরশীদ আলম সঙ্গীয় অফিসার ফোর্সসহ শনিবার রাতে থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরচন্দ্রপুর গ্রামের দক্ষিণপাড়ার মন্টুর চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে রকিবুল হোসেন ও রিয়াদ সোহান নামের দুজনকে আটক করেন। ওই সময় অজ্ঞাতনামা আরও ৬/৭ জন পালিয়ে যায়।

ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সম্মুখে ধৃত আসামিরা স্বীকার করেছেন যে, তারা অনলাইন জুয়ার এজেন্ট এবং মোবাইল অ্যাপ, ক্রিপ্টোকারেন্সি (Binance), বিভিন্ন ভিপিএন ও টেলিগ্রামের মাধ্যমে অনলাইন জুয়া পরিচালনা ও মোবাইল ব্যাংকিংয়ে লেনদেন করে আসছিলেন। রবিবার সকালে আটক দুজনকে চুয়াডাঙ্গার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। দর্শনা থানার ওসি নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network