কেরু অ্যান্ড কোম্পানির সেরা আখ চাষি উথলী গ্রামের শামীম

আপডেট: December 15, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর ডটকম

কেরু অ্যান্ড কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের সেরা আখ চাষি নির্বাচিত হয়েছেন শামীম হুসাইন। তিনি চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। ২০২২-২৩ রোপণ মৌসুমে (মাড়াই মৌসুম ২০২৩-২৪) একর প্রতি সর্বোচ্চ ৫৭ মে.টন আখ উৎপাদন করায় তিনি সেরা আখ চাষি নির্বাচিত হন। কেরু অ্যান্ড কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের ২০২৩-২৪ মাড়াই মৌসুম উদ্বোধন উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল অনুষ্ঠান শেষে তাঁর হাতে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।

শামীম হুসাইন বলেন, ’২০২২-২৩ রোপণ মৌসুমে আমি ৩.৭৪ একর জমিতে আখ রোপণ করেছিলাম। কেরুজ কর্তৃপক্ষের সার্বিক সহযোগিতায় অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে ফসলের নিবিড় পরিচর্যা করে আখ চাষিদের মধ্যে আমি একর প্রতি সর্বোচ্চ ফসল উৎপাদন করতে সক্ষম হয়েছি। গতবারও আমি সেরা আখ চাষির পুরস্কার পেয়েছিলাম। আগামীদিনে এ ধারাবাহিকতা অব্যাহত রাখতে আমি সকলের নিকট দোয়া কামনা করছি।’

উল্লেখ্য, শুক্রবার (১৫ই ডিসেম্বর ২০২৩ খ্রি.) বিকালে চুয়াডাঙ্গার দর্শনাস্থ কেরু অ্যান্ড কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের ২০২৩-২৪ আখ মাড়াই মৌসুমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাড়াই মৌসুমের উদ্বোধন করেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান শেখ শোয়েবুল আলম।

প্রতিবেদক: আমিনুর রহমান নয়ন, স্টাফ রিপোর্টার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network