উথলী ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক প্রদীপের জন্মদিন উদযাপন

আপডেট: December 16, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর ডটকম

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক সোহেল আহাম্মদ প্রদীপের ৪৬তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে শনিবার (১৬ই ডিসেম্বর) সন্ধ্যায় উথলী বাসস্ট্যান্ডের সানমুন শিশুপার্কে কেক কেটে তাঁর জন্মদিন উদযাপন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইনামুল হক, সহ-প্রচার সম্পাদক সেলিম হোসেন, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মনিরুল ইসলাম মনি, ছাত্রলীগের কর্মী নিপ্পন হোসেন ছোট, কৌশিক রহমান, রকি হোসেন, আকাশ, আবিরসহ অন্যরা।

উল্লেখ্য, মোবারক সোহেল আহাম্মদ প্রদীপ ১৯৭৭ সালের ১৬ই ডিসেম্বর উথলী গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি উথলী গ্রামের বীর মুক্তিযোদ্ধা মরহুম নজমুল হক শান্তির পুত্র। আগামীদিনে সুস্থ ও সুন্দরভাবে জীবনযাপন করতে তিনি সকলের নিকট দোয়া কামনা করেছেন।

প্রতিবেদক: আমিনুর রহমান নয়ন, স্টাফ রিপোর্টার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network