মহেশপুরে ১৩০ বোতল ফেন্সিডিলসহ র‌্যাবের হাতে একজন আটক

আপডেট: December 17, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

র‌্যাবের অভিযানে ফেন্সিডিলসহ আটককৃত আসামি

ঝিনাইদহের মহেশপুরে অভিযান চালিয়ে ১৩০ বোতল ফেন্সিডিলসহ এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শনিবার (১৬ই ডিসেম্বর) দিবাগত গভীর রাতে উপজেলার কাজিরবেড় গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত জসিম উদ্দিন (৪৫) কাজিরবেড় গ্রামের মৃত কদম আলীর ছেলে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল জানতে পারে যে, ঝিনাইদহের মহেশপুর থানাধীন কাজিরবেড় গ্রামে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আভিযানিক দলটি শনিবার দিবাগত রাত ১টা ৩০ মিনিটের সময় কাজিরবেড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে জসিম উদ্দিন নামের একজনকে আটক করেন। উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির হেফাজত হতে উদ্ধারপূর্বক জব্দ করা হয় ১৩০ বোতল ফেন্সিডিল, ১টি মোবাইল ও ২টি সিমকার্ড।

জব্দকৃত আলামতসহ আটককৃত আসামিকে রবিবার (১৭ই ডিসেম্বর) মহেশপুর থানায় হস্তান্তর করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

প্রতিবেদক: আমিনুর রহমান নয়ন, স্টাফ রিপোর্টার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network