উথলীতে বালাইনাশক বিক্রেতা সমিতির কমিটি গঠন: সভাপতি তরিকুল, সম্পাদক রানা

আপডেট: February 11, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

জাহাঙ্গীর হোসেন রানা (বাঁয়ে), তরিকুল ইসলাম (ডানে) 

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী ইউনিয়নে বালাইনাশক বিক্রেতা সমিতির কমিটি গঠন করা হয়েছে। কমিটি গঠন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত বালাইনাশক ব্যবসায়ীদের সমর্থনে উথলী রেলস্টেশন বাজারের মেসার্স তৈয়াবা ট্রেডার্সের স্বত্বাধিকারী তরিকুল ইসলামকে সভাপতি ও উথলী বাসস্ট্যান্ড বাজারের (গার্লস স্কুল সংলগ্ন) মেসার্স রানা ট্রেডার্সের স্বত্বাধিকারী জাহাঙ্গীর হোসেন রানাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

শনিবার (১০ই ফেব্রুয়ারি ২০২৪) বিকাল ৩টায় উথলী বাসস্ট্যান্ড এলাকাস্থ সানমুন শিশু পার্কে কমিটি গঠনের পূর্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জীবননগর উপজেলা বালাইনাশক পরিবেশক সমিতির আহ্বায়ক আহসান হাবিব বকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান।

উপজেলা বালাইনাশক পরিবেশক সমিতির যুগ্ম আহ্বায়ক আকিমুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক সোহেল আহাম্মদ প্রদীপ, জীবননগর পৌরসভার কাউন্সিলর মহিদুল ইসলাম, সাবেক ছাত্রলীগ নেতা সালাউদ্দীন কবির, উপজেলা বালাইনাশক পরিবেশক সমিতির সদস্য রাজেদুল ইসলাম, শাওন, অনিক, রজিবুল ইসলাম এবং আতিকুল ইসলাম।

এসময় আরও উপস্থিত ছিলেন ব্যবসায়ী জাহিরুল ইসলাম, সেলিম উদ্দীন, আব্দুস সালাম, লিটন হোসেন, সাবু মল্লিকসহ অন্যরা। অনুষ্ঠানে বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে উথলী ইউনিয়ন বালাইনাশক বিক্রেতা সমিতির কমিটি গঠন করা হয়।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার। 

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network