শিরোনাম
বাকেরগঞ্জে ইমাম, মোয়াজ্জিন ও খাদেমদের সাথে এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত উজিরপুরে রাস্তার পাশ থেকে ৯ বস্তা সরকারি কম্বল উদ্ধার বাগেরহাটে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার কুয়াকাটায় জেলের জালে ৫৪ কেজির তবল মাছ, বিক্রি ৩৬ হাজারে শারীরিক প্রতিবন্ধী জহিরুলের মানবেতর জীবন,সমাজে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান ভোলার সাবেক এমপি জ্যাকবের দুর্নীতি অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য! ঘ‌নিষ্ঠ প্রকৌশলী বিপ্লবকে দুদকের তলব হুইলচেয়ারে এগিয়ে চলার স্বপ্ন, আমতলীর ৯ বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীর মুখে হাসি জীবননগরে তদারকিমূলক অভিযান: হেনা কনজ্যুমার প্রোডাক্টসকে লাখ টাকা জরিমানা গাজীপুরে শেষ হয়নি সড়ক সংস্কারের কাজ, ধানের চারা রোপন করে প্রতিবাদ

উথলী প্রেসক্লাবে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

আপডেট: April 1, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী প্রেসক্লাবে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনলাইন নিউজ পোর্টাল প্রবাহঅনলাইন ডটকম ও দৈনিক আকাশ খবর পত্রিকার উথলী প্রতিবেদক হাফেজ মো. আবুবকর সিদ্দিকের যৌথ আয়োজনে ২১তম রমজানে (১লা এপ্রিল ২০২৪) প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

উথলী প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপ্তাহিক জীবননগর বার্তার সম্পাদক ও প্রকাশক শামসুল আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মুন্সি রায়হান উদ্দিন, কালের কণ্ঠ পত্রিকার জীবননগর প্রতিনিধি জহিরুল ইসলাম, সকালের সময় পত্রিকার জীবননগর প্রতিনিধি এম আই মুকুল, এই আমার দেশ পত্রিকার স্টাফ রিপোর্টার এইচ এম হাকিম এবং রেইনবো গ্রামার স্কুলের পরিচালক আসিফ আনজুম পিয়াস।

এ সময় উপস্থিত ছিলেন উথলী প্রেসক্লাবের সহসভাপতি রাসেল হোসেন মুন্না, যুগ্ম সাধারণ সম্পাদক এ আর ডাবলু, প্রচার সম্পাদক মেহেদী হাসান সম্রাট, নির্বাহী সদস্য আহাম্মদ সগীর এবং জীবননগর প্রেসক্লাবের সদস্য মনিরুল ইসলাম। সার্বিক পরিচালনায় ছিলেন উথলী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুর রহমান নয়ন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network