শিরোনাম
গৌরনদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন লঞ্চঘাটে ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

জীবননগরে ২৪ বোতল ফেন্সিডিলসহ যুবক আটক

আপডেট: June 29, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর

চুয়াডাঙ্গার জীবননগরে ২৪ বোতল ফেন্সিডিলসহ মতিয়ার রহমান (৩০) নামের এক যুবক পুলিশের হাতে আটক হয়েছে। শনিবার (২৯শে জুন ২০২৪) বিকালে উপজেলার মনোহরপুর ইউনিয়নের কালা গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক মতিয়ার রহমান জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের নতুনপাড়া গ্রামের বিজিবি ক্যাম্পপাড়ার আব্দুলের ছেলে।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবীদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর থানার এসআই ফিরোজ হোসেন সঙ্গীয় অফিসার ফোর্সসহ শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে জীবননগর থানাধীন কালা গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানকালে কালা গ্রামের সেলিমের বসতবাড়ির পিছনে ধোপাখালী-জীবননগরগামী পাকা রাস্তার উপর হতে মতিয়ার রহমান নামের একজনকে আটক করা হয়।

এসময় তার হেফাজত হতে উদ্ধারপূর্বক জব্দ করা হয় ২৪ বোতল ফেন্সিডিল। আটককৃতের বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network