শিরোনাম
বরিশালে হাফেজ শিক্ষার্থীদের স্পোকেন ইংলিশ কোর্স সম্পন্ন, সনদ ও বই বিতরণ পল্টন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে গাজীপুরে ছাত্রশিবিরের বিক্ষোভ দুমকিতে মা-ইলিশ রক্ষায় জব্দ ১০ নৌকা-ট্রলার নিলামে বিক্রি কুয়াকাটায় এমপি মাসুদ সাঈদীর ইস্তানবুল হোটেলের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন নলছিটিতে স্যাকারিন দিয়ে আইসক্রিম তৈরি, ৫০হাজার টাকা জরিমানা ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচার দাবিতে বরিশালে জামায়াতের বিক্ষোভ সোনারগাঁয়ে ২৩ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৩ আপডেট নিউজ এর ‘যুগ্ম বার্তা সম্পাদক’ অলিউল্লাহ খানে’র শুভ জন্মদিন আজ! নানান আয়োজনে চরফ্যাশনে কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালন

কালকিনিতে ৩ নারী ছিনতাইকারী আটক

আপডেট: October 14, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

মাদারীপুর প্রতিনিধি:: মাদারীপুরের কালকিনিতে শপিং মলে আসা একজন নারীর ব্যাগ থেকে লক্ষাধিক টাকা ছিনিয়ে নেয়ার সময় তিনজন নারী ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

সোমবার দুপুরে পৌর এলাকার থানার মোড়ের সঙ্গে লন্ডন শপিং মলে এ ঘটনা ঘটে। পরে থানা পুলিশ ওই নারী ছিনতাইকারীদেরকে উদ্ধার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করে।

আটককৃত ছিনতাইকারীরা হলেন- মোসা. পারভীন বেগম (২২), শিল্পী বেগম (২২) ও নিপা বেগম (২৩)। তারা সবাই বরিশালের বিমানবন্দর থানা এলাকার রামপাড়া পট্টির বেদে সম্প্রদায়ের সদস্য।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, লন্ডন শপিং মলে মার্কেট করতে আসা একজন নারীর ব্যাগ থেকে লক্ষাধিক টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টা চালায় ওই ছিনতাইকারীরা। এ সময় বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়রা তাদেরকে হাতেনাতে আটক করে কালকিনি থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।

কালকিনি থানার এসআই বিল্লাল হোসেন বলেন, তিনজন নারী ছিনতাইকারীকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network