শিরোনাম
বরিশালে হারিয়ে যাওয়া ২০ মোবাইল উদ্ধার করলো পুলিশ বরগুনায় বিপুল পরিমাণ টাকা ও স্বর্ণসহ গ্রেপ্তার ২ চরফ্যাশন প্রেসক্লাবের সেক্রেটারী কামাল গোলদারকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার, সাংবাদিকদের প্রতিবাদ আমতলীতে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন ও ছোনাউঠা চারের খাল সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ এল,এল,বি পরীক্ষায় দেশ সেরা প্রথম গৌরনদীর জান্নাতুল ফেরদৌস বাকেরগঞ্জে ট্রাক থামিয়ে চাঁদা আদায়, তদন্ত দাবি বাউফলে গৃহবধূকে যৌন নির্যাতনের সময় হাতেনাতে আটক জামায়াত নেতা ফারুক প্যাদা কীর্তনখোলা নদীতে অবৈধভাবে মাটি উত্তোলন আটক ৬ শিক্ষা সপ্তাহে চরফ্যাশন উপজেলার নির্বাচিত শ্রেষ্ঠ প্রাথমিক শিক্ষকদের সম্মাননা

কালকিনিতে ৩ নারী ছিনতাইকারী আটক

আপডেট: October 14, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

মাদারীপুর প্রতিনিধি:: মাদারীপুরের কালকিনিতে শপিং মলে আসা একজন নারীর ব্যাগ থেকে লক্ষাধিক টাকা ছিনিয়ে নেয়ার সময় তিনজন নারী ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

সোমবার দুপুরে পৌর এলাকার থানার মোড়ের সঙ্গে লন্ডন শপিং মলে এ ঘটনা ঘটে। পরে থানা পুলিশ ওই নারী ছিনতাইকারীদেরকে উদ্ধার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করে।

আটককৃত ছিনতাইকারীরা হলেন- মোসা. পারভীন বেগম (২২), শিল্পী বেগম (২২) ও নিপা বেগম (২৩)। তারা সবাই বরিশালের বিমানবন্দর থানা এলাকার রামপাড়া পট্টির বেদে সম্প্রদায়ের সদস্য।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, লন্ডন শপিং মলে মার্কেট করতে আসা একজন নারীর ব্যাগ থেকে লক্ষাধিক টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টা চালায় ওই ছিনতাইকারীরা। এ সময় বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়রা তাদেরকে হাতেনাতে আটক করে কালকিনি থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।

কালকিনি থানার এসআই বিল্লাল হোসেন বলেন, তিনজন নারী ছিনতাইকারীকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network