শিরোনাম
গৌরনদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন লঞ্চঘাটে ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

ঝিনাইদহে ১০৩ বোতল ফেন্সিডিলসহ দুই যুবক আটক

আপডেট: October 27, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

র‍্যাবের অভিযানে ফেন্সিডিলসহ আটক দুই আসামি

ঝিনাইদহে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০৩ বোতল ফেন্সিডিলসহ দুই যুবককে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। শনিবার দিবাগত গভীর রাতে ঝিনাইদহ সদর থানার শেখ কামাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে দর্শনা-ঢাকা মহাসড়কের উপর থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- চুয়াডাঙ্গার দর্শনা থানার সুলতানপুর গ্রামের জিল্লুর রহমানের ছেলে শিপন মণ্ডল (২৪), একই গ্রামের ফরজ মণ্ডলের ছেলে মহিবুল (২৩)। রবিবার বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র‍্যাব।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, র‌্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে তথ্য প্রাপ্ত হয় যে, ঝিনাইদহ জেলার সদর থানাধীন শেখ কামাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ভারতীয় ফেন্সিডিল ক্রয়-বিক্রয় করার উদ্দেশ্যে অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে উক্ত আভিযানিক দলটি শনিবার দিবাগত রাত ১টার দিকে ঝিনাইদহ জেলার সদর থানাধীন মধুপুর চারমাইল সাকিনস্থ শেখ কামাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে দর্শনা-ঢাকা মহাসড়কে একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় শিপন মণ্ডল ও মহিবুল নামের দুজনকে আটক করে তাদের হেফাজত হতে উদ্ধারপূর্বক জব্দ করা হয় ১০৩ বোতল ফেন্সিডিল, ৩টি মোবাইল ফোন এবং নগদ এক হাজার ২৭০ টাকা।

জব্দকৃত আলামতসহ আটক আসামিদ্বয়কে ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার। 

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network