শিরোনাম
সাড়ে ৮০০ কোটি টাকার প্রস্তাবিত বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন ও সমাবেশ গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলার ঘটনায় জেলা সাংবাদিক ইউনিয়নের নিন্দা আন্দোলনের মুখে বরিশালের সিভিল সার্জন মনিরুজ্জামানকে বদলি গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলা বরিশালের চরকাউয়া ৬ রুটে বাস ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা বাকেরগঞ্জে সাংবাদিকদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা ইরানের কঠোর হুঁশিয়ারির পর হামলা বাতিল করলেন ট্রাম্প? পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বরিশালে জামায়াতের গণমিছিল

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জাতীয় ঐক্য গড়ার আহ্বান বিএনপির

আপডেট: November 27, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ ডেস্ক:: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে দেশের সব রাজনৈতিক দলের সঙ্গে বসে জাতীয় ঐক্য গড়ার আহ্বান জানিয়েছে বিএনপি। এ ছাড়া দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার আহ্বানও জানিয়েছে দলটি।বৈঠক শেষে বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৭টায় সাংবাদিকদের মুখোমুখি হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তখন তিনি এসব কথা জানান।এর আগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসে বিএনপির ৫ সদস্যের একটি প্রতিনিধিদল।

প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় বৈঠকে অংশ নেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ ও ড. খন্দকার মোশাররফ।বৈঠকের বিষয়ে বিএনপির একটি সূত্র জানায়, দেশের চলমান পরিস্থিতি, সংস্কার কার্যক্রম, নির্বাচনী রোডম্যাপ ও আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করবে প্রতিনিধিদল।এর আগে বিকেলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান প্রধান উপদেষ্টা সঙ্গে দলের ৫ প্রতিনিধির সাক্ষাতের বিষয়টি গণমাধ্যমকে জানান।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network