১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার

শিরোনাম
আমতলীতে কুরবানির মাংস পেয়ে আনন্দে আত্মহারা বিউটি বেগম চরফ্যাশনের নজরুল নগরে অসহায় পরিবারকে স্বাবলম্বী করতে সেলাই মেশিন, ছাগল ও নগদ অর্থ প্রদান চার শতাধিক পরিবারের মুখে হাসি ফুটালো Humanity And Sports Alliance চর মানিকা ইউনিয়ন বাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন প্রভাষক এমরান হোসেন মিজান জিন্নাগড় ইউনিয়ন বাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন আব্বাস কাজী হিজলায় বজ্রপাতে গোয়াল ঘরে মারা গেল কৃষকের ৫ গরু মাদক ব্যবসায়ীকে গণধোলাই দিয়ে জুতার মালা পরিয়ে পুলিশে সোপর্দ পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন লন্ডন প্রবাসী ব্যারিস্টার মিজানুর রহমান খান ভান্ডারিয়ায় ৬ ফুট লম্বা গাঁজা গাছসহ যুবক আটক

পিলখানা হত্যাকাণ্ডে শহীদদের কবর জিয়ারত জামায়াত আমিরের

আপডেট: ফেব্রুয়ারি ২৫, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: রাজধানীর বনানীতে সামরিক কবরস্থানে পিলখানা হত্যাকাণ্ডে শহীদ সেনা সদস্যদের কবর জিয়ারত করেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি বনানি কবরস্থানে প্রবেশ করেন। এসময় তার সঙ্গে দলের অন্য নেতাকর্মীরাও ছিলেন।এর আগে, সকালে শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া করেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

এসময় তাদের সঙ্গে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান, বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন ও বিজিবি প্রধান মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।প্রসঙ্গত, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জনকে হত্যা করা হয়েছিল। ২০২৪ সালের পর থেকে দিনটি ‘শহীদ সেনা দিবস’ হিসেবে পালিত হচ্ছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network