১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
বিশ্ব মা দিবস আজ , পৃথিবীর সব মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা গাজীপুরে গরু চুরির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা গাজীপুরে নিহত একই পরিবারের পাঁচজনের দাফন গোপালগঞ্জে সম্পন্ন শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে: লস্কর মোহাম্মদ তসলিম বাকেরগঞ্জ পুলিশের হাতে আটক ৫ মাদকসেবীর কারাদণ্ড গাজীপুরে ৫ হত্যা: লাশগুলোর উপরে ছিল টাইপ করা চিরকুট কলেজছাত্র ওয়াকিমুলের বানানো ‘স্মার্ট কারে’ চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান পানছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমামকে রাজকীয় বিদায় সংবর্ধনা গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান জেলার শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত

ঝালকাঠিতে তিন দিনব্যাপী আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট শুরু

আপডেট: ডিসেম্বর ২, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

ঝালকাঠি প্রতিনিধি:: ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে ঝালকাঠিতে তিন দিনব্যাপী আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। মঙ্গলবার সকালে ঝালকাঠি পৌর স্টেডিয়ামে জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন করেন।

উদ্বোধনী খেলায় গুয়াটন হেমায়েত উদ্দিন ডিগ্রি কলেজকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে জয় পায় নলছিটি সরকারি ডিগ্রি কলেজ দল। টুর্নামেন্টে জেলার চারটি উপজেলা থেকে মোট ১২টি কলেজ দল অংশ নিয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মো. হুমায়ুন কবির, জেলা ক্রীড়া অফিসার নরেশ গাইন, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আল মামুন খান ধলু এবং জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ।স্টেডিয়ামের চারপাশের গ্যালারিতে শত শত ফুটবলপ্রেমী খেলা উপভোগ করতে উপস্থিত হন। একটি গোলের পর গ্যালারিতে দর্শকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়।আগামী ৫ ডিসেম্বর টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network