১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে: লস্কর মোহাম্মদ তসলিম বাকেরগঞ্জ পুলিশের হাতে আটক ৫ মাদকসেবীর কারাদণ্ড গাজীপুরে ৫ হত্যা: লাশগুলোর উপরে ছিল টাইপ করা চিরকুট কলেজছাত্র ওয়াকিমুলের বানানো ‘স্মার্ট কারে’ চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান পানছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমামকে রাজকীয় বিদায় সংবর্ধনা গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান জেলার শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত গাজীপুরে এক পরিবারের ৫ জনকে হত্যার ঘটনায় গ্রামের বাড়িতে শোকের মাতম বাকেরগঞ্জে “Humanity And Sports Alliance” সংগঠনের আত্মপ্রকাশ, সভাপতি রহমাতুল্লাহ পাটোয়ারী সাধারণ সম্পাদক সোহেল! ঝালকাঠিতে তিন ইটভাটায় সাড়ে ৪ লাখ টাকা জরিমানা

রুপাতলী জাগুয়া মাঃ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী

আপডেট: জানুয়ারি ৩০, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ : বরিশাল নগরীর রুপাতলীস্থ জাগুয়া মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ৮৫ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী৷

বরিশাল নগরীর রুপাতলীস্থ ‘রুপাতলী জাগুয়া মাধ্যমিক বিদ্যালয়ে ৮৫ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন কমিটির সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুফল চন্দ্র গোলদারের সভাপতিত্বে অনুষ্ঠানটি আয়োজন করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো: সোহরাব হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো: শহিদুল ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার সুচিত্রা বিশ্বাস এবং রুপাতলী জাগুয়া কলেজের অধ্যক্ষ মো: হানিফ হোসেন তালুকদার।
এছাড়াও উপস্থিত ছিলেন বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার জিয়া, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ফিরোজ আলম গাজী সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীরা এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এ অনুষ্ঠানটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা এবং খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি করতে সহায়ক ভূমিকা পালন করেছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network