লোটাস সুপার আইসক্রিম ফ্যাক্টরিকে ৫০ হাজার টাকা জরিমানা

আপডেট: May 3, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার

আলমডাঙ্গা উপজেলার হাউসপুর এলাকায় তদারকিমূলক অভিযান চালিয়ে লোটাস সুপার আইসক্রিম ফ্যাক্টরিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অননুমোদিত রং ও ফ্লেভার ব্যবহার, কোনো লাইসেন্স গ্রহণ ব্যতীত আইসক্রিম তৈরি, সংরক্ষণ ও বিপণন করার কারণে প্রতিষ্ঠানটিকে এ জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, রবিবার সকাল ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত আলমডাঙ্গা উপজেলার হাউসপুর এলাকায় তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়।

এ সময় অননুমোদিত রং ও ফ্লেভার ব্যবহার, কোনো লাইসেন্স গ্রহণ ব্যতীত আইসক্রিম তৈরি, সংরক্ষণ ও বিপণন করার কারণে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারায় সাজেদুর রহমানের প্রতিষ্ঠান লোটাস সুপার আইসক্রিমকে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় এবং লাইসেন্স গ্রহণ করার পূর্ববর্তী সময় পর্যন্ত কারখানার যাবতীয় কার্যক্রম বন্ধ রাখার জন্য নির্দেশনা প্রদান করা হয়। এছাড়া অননুমোদিত রং ও ফ্লেভারে তৈরি আইসক্রিম জব্দপূর্বক জনসম্মুখে ধ্বংস করা হয়।

অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সজীব পাল, ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম ও জেলা পুলিশের একটি দল।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network