শিরোনাম
উজিরপুরে সার ডিলার পেতে নিষিদ্ধ আওয়ামীলীগ নেতার আবেদন, বিএনপিতে ক্ষোভ কলসকাঠী ইউনিয়নে মেম্বার পদে প্রার্থী হচ্ছেন সোহেল হাওলাদার জীবননগরে মানসিক ভারসাম্যহীন যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার বাকেরগঞ্জের গারুড়িয়া পানি নিষ্কাশনের দাবিতে কৃষকদের মানববন্ধন ঐতিহ্যবাহী ছিলোনিয়া হাই স্কুল অ্যালামনাই কমিটি’র আত্মপ্রকাশ বাকেরগঞ্জে ভ্যানচালক সুমন হত্যা: আসামিদের গ্রেপ্তার ও সিআইডি তদন্তের দাবি বাউফলে পৌর প্রার্থী ঘোষণা ঘিরে উত্তেজনা, হামলা-ককটেল বিস্ফোরণ শাহজালালে বিমানের টয়লেটে মিললো ১১ কোটি টাকার স্বর্ণ কলাপাড়ায় পরিত্যক্ত ঘর থেকে লাইনম্যানের ঝুলন্ত মরদেহ উদ্ধার

উজিরপুরে সার ডিলার পেতে নিষিদ্ধ আওয়ামীলীগ নেতার আবেদন, বিএনপিতে ক্ষোভ

আপডেট: September 22, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

 

নিজস্ব প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার হারতা ইউনিয়নে সার ডিলার নিয়োগকে ঘিরে নতুন করে রাজনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে। সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক বাবু সুশীল বড়াল তার প্রতিষ্ঠান মেসার্স বড়াল ট্রেডার্সের নামে সার ডিলার হওয়ার জন্য আবেদন করেছেন।

অন্যদিকে একই ডিলারশিপের জন্য আবেদন করেছেন হারতা ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান। তিনি হাওলাদার এন্টারপ্রাইজের নামে আবেদন করেছেন।

নিষিদ্ধ আওয়ামী লীগের একজন নেতার সার ডিলার হওয়ার আবেদনকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তাদের প্রশ্ন, কার্যক্রম নিষিদ্ধ একটি রাজনৈতিক সংগঠনের পদধারী ব্যক্তি সরকারি ব্যবস্থাপনার আওতাধীন সার ডিলারশিপের জন্য আবেদন করার সুযোগ পেলেন কীভাবে এবং তার আবেদন কীভাবে বিবেচনায় নেওয়া হচ্ছে।

হারতা ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ ফিরোজ বলেন, সার ডিলার নিয়োগের ক্ষেত্রে আবেদনকারীর রাজনৈতিক পরিচয় ও প্রযোজ্য সরকারি নীতিমালাও যাচাই করা প্রয়োজন। নিষিদ্ধ সংগঠনের নেতা সুশীল বড়ালের আবেদনসহ সংশ্লিষ্ট সব কাগজপত্র যাচাই করে বাতিলের সিদ্ধান্ত নেওয়ার দাবি জানিয়েছেন নইলে কঠোর হস্তে মোকাবেলা করা হবে বলে যানান তিনি।

এদিকে একই ডিলারশিপে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ও ছাত্রদল নেতার প্রতিষ্ঠানের আবেদনকে ঘিরে হারতা ইউনিয়নে শুরু হয়েছে আলোচনা। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যাচাই-বাছাই ও সিদ্ধান্তের দিকে তাকিয়ে রয়েছেন স্থানীয়রা। এ বিষয়ে জানতে বাবু সুশীল বাড়ালকে একাধিক বার ফোন করলেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network