শিরোনাম
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে অবাঞ্চিত বন-জঙ্গল, ময়লা-আবর্জনা অপসারণ খয়রাবাদ স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার করে চত্বরে বালু ভরাট করলেন হিউমিনিটি এন্ড স্পোর্টস এলাইন্স সামাজিক সংগঠন খুলনায় বিদেশি পিস্তলসহ যশোরের শীর্ষ সন্ত্রাসী রিফাত আটক পাথরঘাটায় ৭ কোটি টাকার শাড়ি-পাঞ্জাবি জব্দ, আটক ৫ সামাজিক সংগঠন গর্বের বাকেরগঞ্জ’র উপজেলা শাখার সভাপতি আফজাল, সাধারণ সম্পাদক শাহিন জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন : ইসি আনোয়ারুল মেহেন্দিগঞ্জে চরাঞ্চলে নদীর বুকে ভাসমান হাসপাতাল, মিলবে বিনামূল্যে উন্নত চিকিৎসা গৌরনদীতে রিনিউএবল এলার্জি সোলার সিস্টেম নিয়ে উদ্বুদ্ধকরণ ও মতবিনিময়ে সভা অনুষ্ঠিত ভোলায় স্ত্রীকে অ্যাসিড নিক্ষেপের অভিযোগে স্বামী গ্রেপ্তার

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ২৩৫

আপডেট: June 26, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক:: ভেনেজুয়েলায় আঘাত হানা পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ২৩৫ জনে। আহত হয়েছেন আরও ৪ হাজার ৩০০ জনের বেশি মানুষ।দেশটির স্বাস্থ্যমন্ত্রী কার্লোস আলভারাডো রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য নিশ্চিত করেছেন।সবচেয়ে ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছে দেশটির উত্তর উপকূলীয় অঞ্চল লা গুয়াইরায়।ক্ষতিগ্রস্ত এলাকাগুলো থেকে হতাহতদের উদ্ধার করে বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হচ্ছে।
স্বাস্থ্যমন্ত্রী কার্লোস আলভারাডো বলেন, দুর্ভাগ্যবশত, আমরা এমন ২৩৫ জন রোগীর তথ্য পেয়েছি, যারা মৃত অবস্থায় আমাদের স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছেছেন অথবা হাসপাতালে আনার পথেই মারা গেছেন।

ভূমিকম্পের ফলে সৃষ্ট ভয়াবহ পরিস্থিতির বর্ণনা দিতে গিয়ে মন্ত্রী জানান, আহতদের চাপে হাসপাতালগুলোতে তিল ধারণের ঠাঁই নেই। পরিস্থিতি সামাল দিতে জরুরি ভিত্তিতে ফিল্ড হাসপাতাল স্থাপন করা হয়েছে।

আলভারাডো আরও বলেন, লা গুয়াইরা এলাকাটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের অগ্রাধিকার এখন আটকে পড়া মানুষগুলোকে উদ্ধার করা এবং আহতদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা।দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারকাজ জোরদার করা হয়েছে এবং ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি সেবা কার্যক্রম চলমান রয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সূত্র: আল-জাজিরা

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network