শিরোনাম
বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন ৫৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল রফিকুল আলম ‘গর্বের বাকেরগঞ্জ’-এর কেন্দ্রীয় কাউন্সিল নির্বাচন সম্পন্ন, সভাপতি মোজাম্মেল হোসেন মোহন, সাধারণ সম্পাদক ওসমান গনি দেশে পৌঁছেছে ভারত থেকে কেনা ১৮টি রেলকোচ, পর্যায়ক্রমে আসবে আরও ১৮২টি গৌরনদীতে জাল দলিলের মামলায় হারুন বেপারীর কারাগারে চাঁদপুরে দেড়কোটি টাকা মূল্যের জাল জব্দ, আটক ৫২ বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন কুড়িগ্রামে সার ডিলার নিয়োগে অনিয়ম: গোপন তদন্ত রিপোর্ট, উপযুক্ত গোডাউন ছাড়াই চূড়ান্ত ডিলারশিপ জয় বাংলা স্লোগান আদালত প্রাঙ্গণে, আইনজীবীসহ গ্রেপ্তার ৩ ধর্ষণের অভিযোগে মোংলায় গ্রেফতার ২

‘গর্বের বাকেরগঞ্জ’-এর কেন্দ্রীয় কাউন্সিল নির্বাচন সম্পন্ন, সভাপতি মোজাম্মেল হোসেন মোহন, সাধারণ সম্পাদক ওসমান গনি

আপডেট: October 17, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি:: বাকেরগঞ্জ উপজেলার সর্ববৃহৎ সামাজিক সংগঠন ‘গর্বের বাকেরগঞ্জ’-এর ১২ বছরের ইতিহাসে প্রথমবারের মতো সরাসরি ভোটে কেন্দ্রীয় নেতৃত্ব নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভার্চুয়াল পদ্ধতিতে অনুষ্ঠিত এ নির্বাচনে সংগঠনের ৯০ জন কাউন্সিলরের মধ্যে ৮৭ জন ভোটাধিকার প্রয়োগ করেন।প্রত্যেকে চারটি করে ভোট দেন। এর মধ্যে মোট ৩৪৩টি ভোট প্রদত্ত হয়।ভোট গণনা ও যাচাই-বাছাই শেষে কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি চূড়ান্ত ফলাফল ঘোষণা করে।ঘোষিত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে মোজাম্মেল হোসেন মোহন ৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে মোঃ ওসমান গনি ৭৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

এছাড়া জ্যেষ্ঠ সহ-সভাপতি পদে মোঃ শামসুল আরেফিন মেহেদী ৬৭ ভোট এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে এ.কে.এম মিজানুর রহমান মাসুদ ৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের সকল সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানান।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network