শিরোনাম
সাংবাদিক আলিফ হত্যায় জড়িতদের ধরতে ২৪ ঘণ্টার আলটিমেটাম বাকেরগঞ্জে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের প্রশিক্ষণ সম্পন্ন, সনদ বিতরণ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন ৫৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল রফিকুল আলম ‘গর্বের বাকেরগঞ্জ’-এর কেন্দ্রীয় কাউন্সিল নির্বাচন সম্পন্ন, সভাপতি মোজাম্মেল হোসেন মোহন, সাধারণ সম্পাদক ওসমান গনি দেশে পৌঁছেছে ভারত থেকে কেনা ১৮টি রেলকোচ, পর্যায়ক্রমে আসবে আরও ১৮২টি গৌরনদীতে জাল দলিলের মামলায় হারুন বেপারীর কারাগারে চাঁদপুরে দেড়কোটি টাকা মূল্যের জাল জব্দ, আটক ৫২ বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন কুড়িগ্রামে সার ডিলার নিয়োগে অনিয়ম: গোপন তদন্ত রিপোর্ট, উপযুক্ত গোডাউন ছাড়াই চূড়ান্ত ডিলারশিপ

বাকেরগঞ্জে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের প্রশিক্ষণ সম্পন্ন, সনদ বিতরণ

আপডেট: October 17, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:: বরিশালের বাকেরগঞ্জে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের (দ্বিতীয় ফেইজ) আওতায় ১০ দিনব্যাপী পেশাভিত্তিক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করা হয়েছে।শনিবার (১৭ অক্টোবর) বাকেরগঞ্জ উপজেলা পরিষদের সভাকক্ষে এ প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন চন্দ্র পাল।উপজেলা সমাজসেবা কর্মকর্তা মেহেদী হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি অভ্রজ্যোতি বড়াল, পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন জোমাদ্দার, উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান, রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমন প্রমূখ।

উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত এ প্রশিক্ষণের মূল লক্ষ্য হলো প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং তাদের জীবনমান উন্নয়নে সহায়তা করা।

সমাজসেবা অধিদপ্তরের অর্থায়নে পরিচালিত বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের অংশ হিসেবে এ প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়ন করা হয়।সংশ্লিষ্টদের প্রত্যাশা, প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে অংশগ্রহণকারীরা নিজেদের পেশাগত উন্নয়নের পাশাপাশি আর্থিক সক্ষমতা বৃদ্ধি করতে পারবেন। এর ফলে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নেও ইতিবাচক ভূমিকা রাখবে এ উদ্যোগ।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network