শিরোনাম
সাংবাদিক আলিফ হত্যায় জড়িতদের ধরতে ২৪ ঘণ্টার আলটিমেটাম বাকেরগঞ্জে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের প্রশিক্ষণ সম্পন্ন, সনদ বিতরণ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন ৫৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল রফিকুল আলম ‘গর্বের বাকেরগঞ্জ’-এর কেন্দ্রীয় কাউন্সিল নির্বাচন সম্পন্ন, সভাপতি মোজাম্মেল হোসেন মোহন, সাধারণ সম্পাদক ওসমান গনি দেশে পৌঁছেছে ভারত থেকে কেনা ১৮টি রেলকোচ, পর্যায়ক্রমে আসবে আরও ১৮২টি গৌরনদীতে জাল দলিলের মামলায় হারুন বেপারীর কারাগারে চাঁদপুরে দেড়কোটি টাকা মূল্যের জাল জব্দ, আটক ৫২ বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন কুড়িগ্রামে সার ডিলার নিয়োগে অনিয়ম: গোপন তদন্ত রিপোর্ট, উপযুক্ত গোডাউন ছাড়াই চূড়ান্ত ডিলারশিপ

সাংবাদিক আলিফ হত্যায় জড়িতদের ধরতে ২৪ ঘণ্টার আলটিমেটাম

আপডেট: October 17, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

নেত্রকোনা প্রতিনিধি:: নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির (৪০) হত্যায় জড়িতদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন স্থানীয় সাংবাদিকরা।শনিবার (১৭ অক্টোবর) দুপুরে দুর্গাপুর প্রেস ক্লাবের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।এতে জেলা ও উপজেলায় কর্মরত সাংবাদিকরা অংশ নেন।
দুর্গাপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. মাসুম বিল্লাহর সঞ্চালনায় সহসভাপতি মো. মোহন মিয়ার সভাপতিত্বে বক্তব্য দেন প্রেস ক্লাব সাবেক সভাপতি এস এম রফিকুল ইসলাম রফিক, নির্মলেন্দু সরকার বাবুল, যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি কামাল হোসাইন, প্রথম আলোর জেলা প্রতিনিধি পল্লব চক্রবর্তী, সাংবাদিক ধনেশ পত্রনবিস, সাংবাদিক সমিতির সভাপতি দিলওয়ার হোসেন তালুকদারসহ অনেকেই।

প্রেস ক্লাব সাবেক সভাপতি এস এম রফিকুল ইসলাম রফিক বলেন, সাংবাদিক আলিফ ফকিরকে ছয়টি গুলি করে হত্যা করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত জড়িত কেউ আটক হয়নি।আমরা বলতে চাই, আগামী ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার ও ১৫ দিনের মধ্যে বিচারকার্য নিশ্চিত করতে হবে। আমরা সরকার ও স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি।
নির্মলেন্দু সরকার বাবুল বলেন, সাংবাদিক আলিফ হত্যা জড়িতদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার না করা হলে সাংবাদিক সমাজ কঠোর আন্দোলন গড়ে তুলবে।যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি কামাল হোসাইন বলেন, সত্য প্রকাশ করতে গিয়ে যদি সাংবাদিক আলিফের শহীদ হতে হয় তাহলে আমরা প্রত্যেকটা সাংবাদিক শহীদ হবো।তবু আমরা সত্য প্রকাশ করে যাব। রাষ্ট্রের দরকার আমাদের নিরাপত্তা দেওয়া। রাষ্ট্র যদি ব্যর্থ হয় তাহলে আনুষ্ঠানিকভাবে স্টেটমেন্ট দেবে যে আমরা পারব না সাংবাদিকদের নিরাপত্তা দিতে। কারা চোরাচালান করে কারা মাদককাণ্ডের মূল হোতা পুলিশ জানে তাই আমাদের অনুরোধ আগামী ২৪ ঘণ্টার ভেতরে জড়িতদের গ্রেপ্তার করা হোক।
এর আগে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সাড়ে ৭টার দিকে উপজেলার বিরিশিরির তেলুঞ্জিয়া গ্রামে শ্বশুরবাড়ি এলাকার একটি দোকানের সামনে দুর্বৃত্তের গুলিতে সাংবাদিক আলিফ ফকির নিহত হন।লুৎফুজ্জামান আলিফ বেসরকারি আইপিটিভি চ্যানেল রূপসী বাংলার নেত্রকোনা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামে একটি ফেসবুক পেজ পরিচালনা করতেন তিনি।
এ নিয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, মামলা রেকর্ডভুক্ত করা হয়েছে। হত্যার সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। আমাদের একজন দক্ষ অফিসারকে এই হত্যাকাণ্ডের তদন্তভার দেওয়া হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network