শিরোনাম
চুয়াডাঙ্গায় দাঁড়িয়ে থাকা ট্রেনের চালককে কুপিয়ে মোবাইল ফোন ও টাকা ছিনতাই সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেফতার বাকেরগঞ্জে গভীর রাতে মশাল মিছিল, গাড়ি ভাঙচুরের অভিযোগ নিষিদ্ধ আওয়ামীলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে রাজাপুরে বিদ্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি বরিশালে গণপ্রকৌশলী দিবস ও আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সুন্দরবনে ২৮ কেজি হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ বাকেরগঞ্জে কে এই জান্নাতুল ফেরদৌস গোলাপ? গনসংযোগ ও উঠান বৈঠক ঘিরে নির্বাচনী তৎপরতা বর্ণাঢ্য আয়োজনে বাকেরগঞ্জে জাতীয় দৈনিক ভোরের চেতনা প্রত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আমতলীতে এলজিইডি কার্যালয়ে আগুন, কেরোসিনের খালি বোতল উদ্ধার

বাকেরগঞ্জে গভীর রাতে মশাল মিছিল, গাড়ি ভাঙচুরের অভিযোগ নিষিদ্ধ আওয়ামীলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে

আপডেট: November 17, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:: বরিশালের বাকেরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে গভীর রাতে মশাল মিছিল বের করা ও চলন্ত গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ার পাশাপাশি বরিশাল-পটুয়াখালী মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়।রবিবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের তবিরকাঠী গ্রামের কাঠেরপুল এলাকায় এ মিছিল বের করা হয়।

প্রত্যক্ষদর্শীদের দাবি, মিছিলকারীদের হাতে মশাল ও লাঠিসোঁটা ছিল। মিছিল চলাকালে মহাসড়কে চলাচলরত একটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় মহাসড়কে মিছিলকারীদের অবস্থানের কারণে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। আকস্মিক এ ঘটনায় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার পর স্থানীয় বাসিন্দারা বাকেরগঞ্জ থানা পুলিশ ও উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। তাদের অভিযোগ, জনবহুল মহাসড়কে গভীর রাতে এ ধরনের মিছিল ও গাড়ি ভাঙচুরের ঘটনা সাধারণ মানুষের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলছে।

এলাকাবাসী ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। একই সঙ্গে মহাসড়ক ও আশপাশের এলাকায় পুলিশের টহল জোরদারের আহ্বান জানিয়েছেন তারা।বাকেরগঞ্জ থানার ওসি আদিল হোসেন বলেন, তিনি এ বিষয় জানতে পেরেছেন। প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে তিনি জানান।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network