শিরোনাম
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে অবাঞ্চিত বন-জঙ্গল, ময়লা-আবর্জনা অপসারণ খয়রাবাদ স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার করে চত্বরে বালু ভরাট করলেন হিউমিনিটি এন্ড স্পোর্টস এলাইন্স সামাজিক সংগঠন খুলনায় বিদেশি পিস্তলসহ যশোরের শীর্ষ সন্ত্রাসী রিফাত আটক পাথরঘাটায় ৭ কোটি টাকার শাড়ি-পাঞ্জাবি জব্দ, আটক ৫ সামাজিক সংগঠন গর্বের বাকেরগঞ্জ’র উপজেলা শাখার সভাপতি আফজাল, সাধারণ সম্পাদক শাহিন জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন : ইসি আনোয়ারুল মেহেন্দিগঞ্জে চরাঞ্চলে নদীর বুকে ভাসমান হাসপাতাল, মিলবে বিনামূল্যে উন্নত চিকিৎসা গৌরনদীতে রিনিউএবল এলার্জি সোলার সিস্টেম নিয়ে উদ্বুদ্ধকরণ ও মতবিনিময়ে সভা অনুষ্ঠিত ভোলায় স্ত্রীকে অ্যাসিড নিক্ষেপের অভিযোগে স্বামী গ্রেপ্তার

অন্য দেশের ভাস্কর্যের ছবি টেলিভিশনে প্রচারের আহ্বান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর

আপডেট: December 2, 2020

  • ফেইসবুক শেয়ার করুন
পাকিস্তানসহ অন্য মুসলমান অধ্যুষিত দেশে যেসব ভাস্কর্য আছে সেগুলো টেলিভিশনে প্রচার করার আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

বুধবার দুপুরে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক স্মরণসভায় তিনি এই আহ্বান জানান।

মোজাম্মেল হক বলেন, আমি সরকারকে অনুরোধ করতে চাই, বিশেষ করে আমাদের তথ্য মন্ত্রণালয়কে, পৃথিবীর সমস্ত মুসলিম অধ্যুষিত দেশে এবং তাদের সাধের পাকিস্তানসহ সব দেশের ভাস্কর্য টেলিভিশনের মাধ্যমে সারা জাতিকে দেখানো হোক। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দেয়া হোক, সেসব সংগ্রহ করে দেশে পাঠানো হোক। এরপর তারা বলুক কোন উদ্দেশ্য তারা বাস্তবায়ন করতে চায়, তাদের এজেন্ডা কি।

তিনি বলেন, একাত্তরের আগেও বলা হয়েছে পাকিস্তান ভেঙে বাংলাদেশ স্বাধীন হলে এদেশে ইসলাম থাকবে না। ইসলামের কবর রচনা হয়ে যাবে। আমার মনে হয় সেই গোষ্ঠীর কিছু সংখ্যক আলেম নামধারী ইসলামকে কলঙ্কিত করার জন্য, ইসরায়েলের সঙ্গে যাদের বন্ধুত্ব, তাদের টাকায় অতি ধর্মপরায়ণ ভাব দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করার জন্য ইসলামের অপব্যাখ্যা করে আমাদের পবিত্র ধর্মকে বিতর্কিত করে তুলছে।

মন্ত্রী আরও বলেন, ইসলামিক রাষ্ট্র পৃথিবীতে তিনটি-পাকিস্তান, আফগানিস্তান এবং ইরান। ইরানে খামেনির বিশাল ভাস্কর্য আছে। করাচিতে বেনজির ভুট্টোর বিশাল ভাস্কর্য আছে, আফগানিস্তানেও আছে। অন্য মুসলিম অধ্যুষিত দেশেও আছে। ১৯৭২ সালে গাজীপুরে ভাস্কর্য বানিয়েছিলাম আমরা। গ্রেনেড, অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে। কই এতদিন তো কেউ কিছু বলে নাই। হঠাৎ করে বঙ্গবন্ধুর নাম ধরে বলে-তার ভাস্কর্য স্থাপন করলে এই করবে সেই করবে! এদের ধৃষ্টতা কত বড়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network