শিরোনাম
গৌরনদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন লঞ্চঘাটে ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

অস্ত্রোপচার ছাড়াই এক মায়ের কোলজুড়ে এলো ৪ সন্তান

আপডেট: August 5, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: কুমিল্লা নগরীতে বেসরকারি ‘গোমতী হাসপাতালে’ একসঙ্গে ৪ সন্তানের জন্ম দিয়েছেন সাদিয়া আক্তার নামের এক নারী।

বুধবার (৪ আগস্ট) সন্ধ্যায় হাসপাতালের গাইনি সার্জন ডা. শাহিদা আক্তার রাখি জানান, ওই নবজাতকরা বর্তমানে কুমিল্লা নগরীর মডার্ন হাসপাতালের নবজাতক নিবিড় পরিচর্যা ইউনিটে চিকিৎসাধীন আছে। তবে ওই নবজাতকরা এখনো বিপদমুক্ত নয়। তাদের মা সুস্থ রয়েছে।

মঙ্গলবার (৩ আগস্ট) বিকেলে ডা. শাহিদা আক্তার রাখির তত্ত্বাবধানে স্বাভাবিকভাবেই (নরমাল ডেলিভারি) এই ৪টি শিশুর জন্ম হয়। নবজাতকদের মধ্যে ২ জন ছেলে ও ২ জন মেয়ে।

জানা গেছে, বাবা-মা জানতেন তাদের ঘর আলো করে একসঙ্গে আসবে ৩ সন্তান। সবশেষ পরীক্ষার রিপোর্ট দেখে তা-ই জানিয়েছিলেন চিকিৎসক। কিন্তু তাদের অবাক করে ঘরে এসেছে আরও এক অতিথি। সব মিলিয়ে তারা চার সন্তানের জন্ম দেন ওই নারী।

ওই নবজাতকদের মা সাদিয়া আক্তার কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী লালবাগ এলাকার জিল্লুর রহমানের স্ত্রী।

চিকিৎসকরা জানিয়েছেন, আড়াই কেজি হলে নবজাতকের ওজন ঠিক আছে বলে ধরে নেওয়া হয়। কিন্তু ওই চার শিশুর ওজন ৮শ গ্রাম থেকে ১১০০ গ্রামের মধ্যে। এজন্য তাদের অন্য একটি হাসপাতালের এনআইসিইউতে রাখা হয়েছে।

সন্তানদের বাবা জিল্লুর রহমান একটি ওষুধ কোম্পানিতে চাকরি করেন। তিনি বলেন, সোমবার তার স্ত্রীর হঠাৎ প্রসব ব্যাথা ওঠে। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসক শাহিদা আক্তারের তত্ত্বাবধানে নরমাল ডেলিভারি হয়েছে। আমার বড় মেয়ের নাম আতিয়া জাহান। তার বয়স ৪ বছর। এবার একসঙ্গে ৪ সন্তান হয়েছে। আমি শুকরিয়া আদায় করছি। তারা যেন সুস্থ ও ভালো থাকে এই দোয়া চাই।

ডা. শাহিদা আক্তার রাখি বলেন, এটা আমার চিকিৎসক জীবনের অন্যতম সুন্দর মুহূর্ত। এর আগে কুমিল্লায় অস্ত্রোপচার ছাড়াই স্বাভাবিকভাবে চার শিশুর জন্ম হয়েছে কি-না আমার জানা নেই। তবে এর আগেও আমি একসঙ্গে তিন শিশুর নরমাল ডেলেভারি করেছি। আমি নবজাতকদের নিয়মিত খোঁজখবর রাখছি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network