আইস ও ইয়াবাসহ পিরোজপুরে দুই মাদক ব্যবসায়ী আটক

আপডেট: October 15, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ, পিরোজপুর: পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় মাদক আইস ও ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার দুপুরে সুব্রত শিয়ালী ও বাবুল মীর নামে দুজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২শ পিস ইয়াবা ও ১ গ্রাম আইচ মাদক উদ্ধার করা হয়েছে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার উত্তর জগন্নাথকাঠি মিন্টু হাওলাদারের চায়ের দোকানের সামনের রাস্তা থেকে সুব্রত শিয়ালী ও বাবুল মীর নামে দুজনকে আটক করে থানা পুলিশ। এসময় তাদের দেহ তল্লাশী করে তাদের সঙ্গে থাকা ২০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ গ্রাম আইস উদ্ধার করা হয়। আটক সুব্রত পিরোজপুরের কাউখালী উপজেলার কেশরতা গ্রামের নির্মল শিয়ালীর ছেলে এবং বাবুল একই উপজেলার নিলতি গ্রামের আমজাদ মীরের ছেলে।

নেছারাবাদ থানার ওসি আবির মোহাম্মদ হোসেন জানান, উভয়ই চিহ্নিত মাদক ব্যবসায়ী। ইয়াবা ও আইসসহ তাদের আটক করা হয়েছে। আটকৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network