আগুনে ১৭ বসতঘর পুড়ে ছাই

আপডেট: December 9, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক::  রান্না ঘরের আগুনে দিনাজপুরের খানসামায় ১৫ পরিবারের ১৭ বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। গত মঙ্গলবার দিবাগত মধ্যরাতে খানসামার আংগারপাড়া ইউনিয়নের সাবুদেরহাট হালিপাড়া এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয়রা জানায়, সূর্বণখুলী সাবুদের হাট হালিপাড়া এলাকার আ. রাজ্জাকের রান্না ঘরে আগুন লাগে। মুহূর্তেই বিদ্যুৎ এর মাধ্যমে আগুন ছড়িয়ে পড়ে চারিদিক। একে একে ১৫টি পরিবারের ১৭টি বসতঘর, গোয়াল ও রান্না ঘর এবং আসবাবপত্রসহ ঘরের বেশীর ভাগ জিনিসপত্র পুড়ে ছাই হয়েছে।খানসামা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তালহা বিন জসিম এর সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভানোর পাশাপাশি ঘর থেকেও অনেক জিনিসপত্র বের করে রক্ষা করা গেছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network