আপডেট: August 30, 2021
অনলাইন ডেস্ক: ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে আরো ২৩৩ জন রোগী ভর্তি হয়েছেন।
আজ সোমবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
নতুন ভর্তি ২৩৩ জনের মধ্যে ঢাকাতে ২১৩ জন ও ঢাকার বাইরে রয়েছেন ২০ জন।বিবৃতিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে এক হাজার ১৫০ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকার ৪১টি সরকারি-বেসরকারি হাসপাতালে এক হাজার চারজন ও অন্যান্য বিভাগে ১৪৬ জন রোগী ভর্তি রয়েছেন।
এ বছরের শুরু থেকে ৩০ আগস্ট পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১০ হাজার ৯০ জন। একই সময়ে তাদের মধ্য থেকে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আট হাজার ৮৯৫ জন রোগী। এছাড়া ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪২ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

