শিরোনাম
গৌরনদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন লঞ্চঘাটে ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

আলু বহনকারী পিকআপে ১৭ কেজি গাঁজা, আটক ২

আপডেট: July 20, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: নাটোরের বাগাতিপাড়ায় আলু বহনকারী পিকআপে অভিনব কায়দায় রাখা ১৬ কেজি ৯০০ গ্রাম গাঁজাসহ দুজনকে আটক করেছে থানা পুলিশ। এ সময় আলু বহনকারী পিকআপটি জব্দ করা হয়েছে। সোমবার (১৯ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার লক্ষ্মণহাটি মোড় ইউএনও পার্ক নামক এলাকা থেকে গাঁজাসহ তাদের আটক করে পুলিশ।

আটককৃতরা হলো- কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার উত্তর চালনা গ্রামের আতিবর ইসলামের ছেলে মাসুম মিয়া (২৬) ও কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার অনন্তপুর বুড়িবাজার এলাকার খয়বর আলীর ছেলে নূর ইসলাম (৩২)।

থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদে বাগাতিপাড়া মডেল থানার ওসি সিরাজুল ইসলাম সঙ্গীয় পুলিশ অফিসার ও ফোর্স নিয়ে উপজেলার লক্ষ্মণহাটী এলাকার ইউএনও পার্ক নামক স্থানে অবস্থান করছিল। এ সময় কুড়িগ্রাম থেকে আসা আলু বহনকারী একটি পিকআপটি থামিয়ে তল্লাশি করে আলুর বস্তার মধ্যে রাখা ১৬ কেজি ৯০০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারি ও গাড়ির ড্রাইভারকে হাতেনাতে আটক করে পুলিশ।

এ সময় গাঁজা বহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়। বাগাতিপাড়া মডেল থানার ওসি সিরাজুল ইসলাম জানান, এ ঘটনায় মামলা দায়ের করে মঙ্গলবার (২০ জুলাই) তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network