শিরোনাম
গৌরনদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন লঞ্চঘাটে ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

আলুর বস্তায় মিলল ২৫ কেজি গাঁজা, আটক ২

আপডেট: October 10, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: আলুর বস্তাবোঝাই পিকআপ নিয়ে যাচ্ছিলেন চালক ও হেলপার। হঠাৎ গতিবিধি সন্দেহজনক মনে হওয়াতে থামানো হয় গাড়িটি। এরপর বস্তাগুলোর মুখ খুলে তল্লাশি চালাতেই বেরিয়ে এলো গাঁজা। ঘটনাটি ঘটেছে রংপুরের কাউনিয়ায়।

রোববার (১০ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার হলদিবাড়ি সড়কে একটি পিকআপ তল্লাশি করে আলুর বস্তায় পাওয়া গেছে ২৫ কেজি গাঁজা। এ ঘটনায় দুইজনকে আটক করেছে কাউনিয়া থানা পুলিশ।

তারা হলেন- বরিশালের দেলোয়ার হোসেনের ছেলে রবিউল ইসলাম (২৮) ও পটুয়াখালীর আব্দুল মতিনের ছেলে সোহেল মিয়া (২৬)।

ঢাকা পোস্টকে রংপুর জেলার সহকারী পুলিশ সুপার (সি সার্কেল) আশরাফুল আলম পলাশ এসব তথ্য নিশ্চিত করেছেন।

কাউনিয়া থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকাল ৮টার দিকে কুড়িগ্রাম-লালমনিরহাট সড়কের হলদিবাড়ি এলাকায় পুলিশের একটি দল চেকপোস্ট বসিয়ে অভিযান চালায়। এ সময় কুড়িগ্রাম থেকে আসা আলুবোঝাই একটি পিকআপের (ঢাকা মেট্রো-ন ১৪-৩৩১০) গতিবিধি সন্দেহ হলে তা থামানো হয়। পরে আলুর বস্তা জব্দ করে পুলিশ সদস্যরা। পরে বস্তা খুলে তার ভেতরে রাখা ২৫ কেজি গাঁজা উদ্ধার হয়। এ ঘটনায় মাদক কারবারের অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। তারা ওই পিকআপের চালক ও হেলপার।

কাউনিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ধারণা করা হচ্ছে, এই চক্রটি পরিবহন শ্রমিকের আড়ালে মাদকদ্রব্য সরবরাহ করে থাকে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network