শিরোনাম
গৌরনদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন লঞ্চঘাটে ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

আশুলিয়ায় ১৯ স্বর্ণের দোকানে ডাকাতি

আপডেট: September 6, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: ঢাকার আশুলিয়ার নয়ারহাট বাজারে ১৯টি স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দল ৩০০ ভরি স্বর্ণ লুট করে নিয়ে যায়।রোববার দিবাগত রাত ১টার দিকে বংশী নদীর তীরবর্তী আশুলিয়ার নয়াহাট বাজারে এ ডাকাতির ঘটনা ঘটে।

দোকান মালিকরা জানান, রাত ১টার দিকে তিনটি ইঞ্জিনচালিত নৌকায় ৭০-৮০ জনের সংঘবদ্ধ একদল ডাকাত বাজারে প্রবেশ করে। বাজারে প্রবেশ করেই নিরাপত্তাকর্মী ও বিভিন্ন দোকানের কর্মচারীকে মারধর করে।এ সময় ডাকাতরা বন্দুক, পিস্তল ও দেশীয় অস্ত্র দেখিয়ে জিম্মি করে রাখে। ডাকাতরা এ সময় ১৯টি দোকান থেকে প্রায় ৩০০ ভরি স্বর্ণ ও স্বর্ণালঙ্কার লুট করে নৌকায় নিয়ে চলে যায়।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network