শিরোনাম
গৌরনদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন লঞ্চঘাটে ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

ইউপি সদস্য-গ্রামপুলিশ জুয়া খেলায় আটক

আপডেট: July 18, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: দিনাজপুরের বিরামপুর উপজেলায় জুয়া খেলা অবস্থায় এক ইউপি সদস্য ও গ্রামপুলিশকে আটক করেছে থানা পুলিশ।আটকরা হলেন— উপজেলার কাটলা ইউনিয়ানের উত্তর কাটলা গ্রামের মৃত ছফির উদ্দিনের ছেলে এমাজ উদ্দিন (৫০) ও দক্ষিণ রামচন্দ্রপুর গ্রামের মৃত শ্রী বিনোদ চন্দ্র সরকারের ছেলে শ্রী বিমল চন্দ্র সরকার (৬০)।

রোববার বিষয়টি নিশ্চিত করেছেন ওসি সুমন কুমার মহন্ত।

বিরামপুর থানার উপপুলিশ পরিদর্শক শাহিন জানান, কাটলা ইউনিয়নের দক্ষিণ রামচন্দ্রপুর গ্রামে আলিম উদ্দিনের ইউক্যালিপটাসগাছের বাগানে প্রকাশ্যে জুয়া খেলা হচ্ছে। এই সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ সেখানে গেলে জুয়া খেলা থেকে ৭-৮ জন পালিয়ে গেলেও দুজনকে আটক করা হয়।

বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত জানান, দক্ষিণ রামচন্দ্রপুর গ্রামে প্রকাশ্যে জুয়া খেলা হচ্ছে এই সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে দুজনকে আটক করে। পরে জানা যায়, তারা হলেন বর্তমান কাটলা ইউপি সদস্য ইমাজ উদ্দিন ও অবসরপ্রাপ্ত গ্রামপুলিম বিমল চন্দ্র সরকার। তাদের জুয়া খেলার অপরাধে দিনাজপুর জেলা আদালতে পাঠানো হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network