শিরোনাম
গৌরনদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন লঞ্চঘাটে ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

ইমোতে প্রেমের সম্পর্ক, বিয়ের আশ্বাস দিয়ে প্রথম সাক্ষাতে তরুণীকে ধর্ষণ!

আপডেট: October 1, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

প্রতীকী ছবি।

অনলাইন ডেস্ক:: সামাজিক যোগাযোগমাধ্যম ইমোতে প্রেমের সম্পর্ক তৈরি হয়। দীর্ঘদিন প্রেম চলে প্রাবসী আব্দুর রহমানের (৩৩) সঙ্গে। আব্দুর রহমান এক আগেই বাড়িতে ফেরেন। এবার তাদের দেখা করার পালা। ওই তরুণীকে বিয়ের আশ্বাস দিয়ে ডাকেন প্রেমিক। সেই আশ্বাসে বিশ্বাস করে প্রেমিকের সঙ্গে দেখা করতে যান তরুণী। দেখা করতে গিয়েই প্রেমিক আব্দুর রহমানের ধর্ষণের শিকার হন এক সন্তানের জননী।

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকালে এ ঘটনায় প্রবাসী আব্দুর রহমানকে আসামি করে ঘাটাইল থানা মামলা করেন ভুক্তভোগী। অভিযুক্ত আব্দুর রহমান গোপালপুর উপজেলার মাহমুদপুর গ্রামের বাসিন্দা।

মামলার পর উপজেলা সদর এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরে গ্রেপ্তার করে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ঘাটাইল থানার এসআই আপেল মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, দীর্ঘদিন ইমোতে প্রবাসী আব্দুর রহমানের সঙ্গে প্রেম চলে ওই তরুণীর। সম্প্রতি প্রেমিক আ. রহমান দেশে আসেন। তাদের মধ্যে মোবাইলে যোগাযোগ থাকলেও সরাসরি তাদের সাক্ষাত হয়নি। ২৫ সেপ্টেম্বর মধুপুর উপজেলা সদরে নিয়ে আসে ওই তরুণীকে ডেকে আনেন প্রেমিক। সেখান থেকে ঘাটাইল উপজেলার উত্তর খিলগাতি গ্রামের তুলা মিয়ার বাড়িতে নিয়ে ধর্ষণ করে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

ঘাটাইল থানার ওসি আজহারুল ইসলাম সরকার পিপিএম বলেন, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে এবং ওই নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network