শিরোনাম
গৌরনদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন লঞ্চঘাটে ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

উথলী হাফেজিয়া মাদ্রাসার নতুন পরিচালনা কমিটি গঠন

আপডেট: September 14, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

সভাপতি | সম্পাদক 

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী হাফেজিয়া মাদ্রাসার নতুন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। পূর্বের কমিটির মেয়াদ শেষ হওয়ায় শনিবার (১৪ই সেপ্টেম্বর ২০২৪) বিকেলে উথলী গ্রামবাসীর মতামতের ভিত্তিতে হাজী নজরুল ইসলামকে সভাপতি এবং জিল্লুর রহমানকে সম্পাদক করে ১৫ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।

কমিটি গঠন উপলক্ষ্যে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন মেজবাহ উদ্দিন জাহিদ। এর আগে উথলী হাফেজিয়া মাদ্রাসার কমিটি গঠনের লক্ষ্যে গ্রামবাসীকে উথলী হাফেজিয়া মাদ্রাসায় উপস্থিত হওয়ার জন্য শুক্রবার উথলী গ্রামব্যাপী মাইকিং করা হয়।

কমিটির অন্যরা হলেন- আব্দুর রাজ্জাক খোকন (সহসভাপতি), মোশাররফ হোসেন (সহসভাপতি), হামজার আলী (কোষাধ্যক্ষ), শহিদুল হক পবন (সদস্য), শরিফ উদ্দিন (সদস্য), শওকত আলী (দাতা সদস্য), লিটন (সদস্য), বাবু (সদস্য), আব্দুস সালাম জয় (সদস্য), নজরুল ইসলাম (সদস্য), ফজলুল হক (সদস্য), আমিনুল হক টোটন মাস্টার (সদস্য)।

উথলী হাফেজিয়া মাদ্রাসার নতুন কমিটির পক্ষ থেকে উথলী গ্রামবাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন কমিটির নবনির্বাচিত সম্পাদক জিল্লুর রহমান।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network