শিরোনাম
গৌরনদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন লঞ্চঘাটে ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

এলজিইডি প্রকৌশলীর ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

আপডেট: September 3, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের এক উপসহকারী প্রকৌশলীর মাদক সেবনের ভিডিও ভাইরাল হয়েছে। বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। ভাইরাল হওয়া ভিডিওটি সদর উপজেলা প্রকৌশল কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী রহমত ভূইয়া রানার।

বৃহস্পতিবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার স্থানীয় একটি অনলাইন নিউজ পোর্টালের ফেসবুক পেজে ভিডিওটি পোস্ট করা হয়।

ভিডিওটিতে দেখা যায়, রহমত ভূইয়া রানা ইয়াবা সেবন করছেন। পাশে বসে এক যুবক ইয়াবা সেবনে তাকে সহযোগিতা করছেন। কিন্তু ওই যুবকের চেহারা ভিডিওতে দেখা না যাওয়া তাকে শনাক্ত করা যায়নি। এ বিষয়ে বক্তব্য জানতে প্রকৌশলী রহমত ভূইয়া রানার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি প্রথমে এই ভিডিও তার নয় বলে দাবি করেন। পরে তিনি বলেন, শত্রুতা করে এই ভিডিও ভাইরাল করা হয়েছে। ভিডিওটি ১৫/২০ দিন আগের। ভিডিওটিকে পুঁজি করে টাকা দাবি করে আসছিল একটি চক্র। টাকা না দেওয়ায় তারা এটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দিয়েছে।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম বলেন, রহমত ভুইয়া রানার ইয়াবা সেবনের ভাইরাল হওয়া ভিডিওটি নজরে এসেছে। তিনি দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিকভাবে অসুস্থ। তার বিরুদ্ধে সরকারিবিধি মোতাবেক বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। একজন সরকারি চাকরিজীবীর এমন করা ঠিক হয়নি বলে মন্তব্য করেন তিনি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network