আপডেট: July 6, 2021
অনলাইন ডেস্ক:: রাজবাড়ীতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন জামাল মাতবর (৫২) নামে এক ট্রাফিক পুলিশের কনস্টেবল।বিষয়টি মঙ্গলবার নিশ্চিত করেন জেলা পুলিশের বিশেষ শাখার (ডিআই-১) কর্মকর্তা সাইদুর রহমান।
মৃত পুলিশ কনস্টেবল জামাল মাতবর ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মানিকদাহ গ্রামের আব্দুল ওয়াদুদ মাতবরের ছেলে।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, গত ৩ জুলাই কনস্টেবল জামাল মাতবরের করোনা শনাক্ত হলে রাজবাড়ী সদর হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসা চলাকালীন তার শারীরিক অবস্থার অবনতি হলে গত সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় রওনা দেন স্বজনরা। কিছু দূর যাওয়ার পর টয়লেটে যেতে চাইলে তাকে আবার সদর হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে পৌঁছনো মাত্র তার মৃত্যু হয়।
রাজবাড়ী জেলা পুলিশের বিশেষ শাখার (ডিআই-১) কর্মকর্তা সাইদুর রহমান বলেন, সোমবার মৃত্যুর পর রাত ৯টার দিকে রাজবাড়ী পুলিশ লাইন্স মাঠে জানাজা শেষে তার মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

