শিরোনাম
আমতলীতে জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ে ৩৬ তরুণ-তরুণীকে নিয়ে কর্মশালা কচাকাটা ডিগ্রি কলেজ নিয়ে অপ্রচার, তীব্র নিন্দা জানিয়েছে এলাকাবাসী বরিশালে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বচ্ছতার নির্দেশ পুনর্মিলনীর আগাম বার্তা নিয়ে শিকারপুরে সহস্রাধিক শিক্ষার্থীর শোভাযাত্রা শ্রমিকদের কাজে ফেরার আহ্বান, জানুয়ারি থেকে বাড়তি মজুরি আগৈলঝাড়ায় গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক বিতরণ গাজীপুরে পুলিশের ৩ গাড়িতে আগুন, সাংবাদিকসহ বিজিবি সদস্য আহত! বাকেরগঞ্জে নববধূকে ধর্ষণের অভিযোগে দুলাভাই ও চাচাশ্বশুর কারাগারে চরকাউয়ায় বাস শ্রমিকদের দাপটে যাত্রীরা অসহায়, ৬ রুটে বাস চলাচল বন্ধ

কাউখালীতে একরাতে ৫ বাড়িতে চুরি

আপডেট: April 22, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

পিরোজপুর প্রতিনিধি:: পিরোজপুরের কাউখালীতে সিঁধ কেটে একরাতে একই গ্রামের পাঁচ বাড়িতে চুরি ঘটনা ঘটেছে।সোমবার (২১ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার তিন নং সদর ইউনিয়নের তিন নং ওয়ার্ডের গান্ডুতা গ্রাম এ চুরি সংগঠিত হয়।স্থানীয়রা জানান, উপজেলার গান্ডতা গ্রামের ইলিয়াছ হোসেন , নাসির আকন, ইব্রাহীম শেখ, রসময় ঘরামীর বাড়িতে চোরেরা গভীর রাতে ঘরে সিঁধ কেটে ও ইমরান শেখের ঘরের দরজা খুলে ভিতরে ঢুকে মোবাইল ফোন, নগদ টাকা, স্বর্ণালংকার সহ দুই লক্ষাধিক টাকার
মালামাল নিয়ে গেছে।

এবিষয়ে ভুক্তভোগী ইলিয়াছ হোসেন জানান, তারা রাত ১১ পর্যন্ত জেগেছিলেন। পরে তারা ঘুমিয়ে পড়েন। সকালে ঘুম থেকে জেগে ঘরের পাশে সিঁধ কাটা দেখতে পাই। এসময় তিনি দেখেন তার ঘরের মোবাইল ফোন, নগদ টাকা, পড়ার টেবিলে রাখা মেয়ের ৬ টি গাইড বই সহ বিভিন্ন মালামাল চোরেরা নিয়ে গেছে।

এবিষয়ে কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোলায়মান জানান, চুরির ঘটনা শুনেই সরেজমিনে পুলিশের একটি টিম পাঠিয়েছি। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। চুরির সঙ্গে জড়িতদের ধরতে চেষ্টা অব্যাহত রয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network